অনেক কথা বলেছিলেম , প্রেম ৭৩ | Onek kotha bolechilem রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৫টি গান রচনা করেছিলেন।ধ্রুপদি ভারতীয় সংগীত, বাংলা লোকসংগীত ও ইউরোপীয় সংগীতের ধারা তিনটিকে আত্মস্থ করে তিনি একটি স্বকীয় সুরশৈলীর জন্ম দেন।রবীন্দ্রনাথ তার বহু কবিতাকে গানে রূপান্তরিত করেছিলেন।
অনেক কথা বলেছিলেম , প্রেম ৭৩ | Onek kotha bolechilem
রাগ: দেশ
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ১৫ অগ্রহায়ণ, ১৩২৯

অনেক কথা বলেছিলেম:
অনেক কথা বলেছিলেম কবে তোমার কানে কানে
কত নিশীথ-অন্ধকারে, কত গোপন গানে গানে॥
সে কি তোমার মনে আছে তাই শুধাতে এলেম কাছে–
রাতের বুকের মাঝে তারা মিলিয়ে আছে সকল খানে॥
ঘুম ভেঙে তাই শুনি যবে দীপ-নেভা মোর বাতায়নে
স্বপ্নে পাওয়া বাদল-হাওয়া ছুটে আসে ক্ষণে ক্ষণে–
বৃষ্টিধারার ঝরোঝরে ঝাউবাগানের মরোমরে
ভিজে মাটির গন্ধে হঠাৎ সেই কথা সব মনে আনে॥





![শেষের কবিতা [ Shesher Kobita ] – রবীন্দ্রনাথ ঠাকুর শেষের কবিতা [ Shesher Kobita ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/02/শেষের-কবিতা-1024x536.gif)
![প্রকৃতি পর্ব ৩৭ – বাদল-মেঘে মাদল বাজে গান [ Badol Meghe Madol Bajhe Gaan ] প্রকৃতি পর্ব ৩৭ - বাদল-মেঘে মাদল বাজে গান [ Badol Meghe Madol Bajhe Gaan ]](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/06/প্রকৃতি-পর্ব-৩৭-–-বাদল-মেঘে-মাদল-বাজে-গান-1-1024x576.gif)
