অনেক কথা যাও , প্রেম ১৪৭ | Onek kotha jao রবীন্দ্রসংগীত’ বলতে রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত এবং রবীন্দ্রনাথ বা তার নতুনদাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর কর্তৃক সুরারোপিত গানগুলিকেই বোঝায়।
অনেক কথা যাও , প্রেম ১৪৭ | Onek kotha jao
রাগ: ভৈরবী
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২১ চৈত্র, ১৩৩২
রচনাকাল (খৃষ্টাব্দ): ৪ এপ্রিল, ১৯২৬

অনেক কথা যাও যে ব’লে কোনো কথা না বলি।
তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি॥
যে আছে মম গভীর প্রাণে ভেদিবে তারে হাসির বাণে,
চকিতে চাহ মুখের পানে তুমি যে কুতূহলী।
তোমারে তাই এড়াতে চাই, ফিরিয়া যাই চলি।
আমার চোখে যে চাওয়াখানি ধোওয়া সে আঁখিলোরে–
তোমারে আমি দেখিতে পাই, তুমি না পাও মোরে।
তোমার মনে কুয়াশা আছে, আপনি ঢাকা আপন-কাছে–
নিজের অগোচরেই পাছে আমারে যাও ছলি
তোমারে তাই এড়াতে চাই, ফিরিয়া যাই চলি॥


![শেষ দান shesh dan [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর শেষ দান shesh dan [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/শেষ-দান-shesh-dan-কবিতা--1024x536.gif)





![নিন্দুকের দুরাশা কবিতা [ Ninduker Durasha, Khonika Kabyagrantha ] কণিকা কাব্যগ্রন্থ (১৯০০)- রবীন্দ্রনাথ ঠাকুর নিন্দুকের দুরাশা কবিতা [ Ninduker Durasha, Khonika Kabyagrantha ] কণিকা কাব্যগ্রন্থ (১৯০০)- রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/নিন্দুকের-দুরাশা-কবিতা-Ninduker-Durasha-Khonika-Kabyagrantha--1024x536.gif)