আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

আত্মশত্রুতা কবিতা কণিকা কাব্যগ্রন্থ (১৯০০) [ Atmoshotrua Kobita, Khonika Kabyagrantha ] রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

আত্মশত্রুতা কবিতা [ Atmoshotrua Kobita, Khonika Kabyagrantha ] কণিকা কাব্যগ্রন্থ (১৯০০)- রবীন্দ্রনাথ ঠাকুর। কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর এর কণিকা কাব্যগ্রন্থের অংশ।

আত্মশত্রুতা atmoshotru [ কবিতা ]

– রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : কণিকা

কবিতার শিরোনামঃ আত্ম-শত্রুতা

আত্মশত্রুতা atmoshotru [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর

খোঁপা আর এলোচুলে বিবাদ হামাশা,

পাড়ার লোকেরা জোটে দেখিতে তামাশা।

খোঁপা কয় এলোচুল, কী তোমার ছিরি!

এলো কয়, খোঁপা তুমি রাখো বাবুগিরি।

খোঁপা কহে, টাক ধরে হই ভেবে খুশি।

তুমি যেন কাটা পড়ো, এলো কয় রুষি।

কবি মাঝে পড়ি বলে, মনে ভেবে দেখ্‌

দুজনেই এক তোরা, দুজনেই এক।

খোঁপা গেলে চুল যায়, চুলে যদি টাক–

খোঁপা, তবে কোথা রবে তব জয়ঢাক।

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত