আমার পথে পথে | Amar pothe pothe গানটি পূজা পর্বের একটি গান | রবীন্দ্রনাথ ঠাকুর এফআরএএস (৭ মে ১৮৬১ – ৭ আগস্ট ১৯৪১; ২৫ বৈশাখ ১২৬৮ – ২২ শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ) ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক।তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়।
আমার পথে পথে , পূজা ৫৭০ | Amar pothe pothe
রাগ: বাউল | তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1336
রচনাকাল (খৃষ্টাব্দ): 1929
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর
আমার পথে পথে :
আমার পথে পথে পাথর ছড়ানো।
তাই তো তোমার বাণী বাজে ঝর্না-ঝরানো ॥
আমার বাঁশি তোমার হাতে ফুটোর পরে ফুটো তাতে–
তাই শুনি সুর এমন মধুর পরান-ভরানো ॥
তোমার হাওয়া যখন জাগে আমার পালে বাধা লাগে–
এমন করে গায়ে প’ড়ে সাগর-তরানো।
ছাড়া পেলে একেবারে রথ কি তোমার চলতে পারে–
তোমার হাতে আমার ঘোড়া লাগাম-পরানো ॥
রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার এক ধনাঢ্য ও সংস্কৃতিবান ব্রাহ্ম পিরালী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।বাল্যকালে প্রথাগত বিদ্যালয়-শিক্ষা তিনি গ্রহণ করেননি; গৃহশিক্ষক রেখে বাড়িতেই তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল।আট বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন।১৮৭৪ সালে তত্ত্ববোধিনী পত্রিকা-এ তার “অভিলাষ” কবিতাটি প্রকাশিত হয়। এটিই ছিল তার প্রথম প্রকাশিত রচনা। ১৮৭৮ সালে মাত্র সতেরো বছর বয়সে রবীন্দ্রনাথ প্রথমবার ইংল্যান্ডে যান।১৮৮৩ সালে মৃণালিনী দেবীর সঙ্গে তার বিবাহ হয়।
১৮৯০ সাল থেকে রবীন্দ্রনাথ পূর্ববঙ্গের শিলাইদহের জমিদারি এস্টেটে বসবাস শুরু করেন। ১৯০১ সালে তিনি পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন এবং সেখানেই পাকাপাকিভাবে বসবাস শুরু করেন। ১৯০২ সালে তার পত্নীবিয়োগ হয়। ১৯০৫ সালে তিনি বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েন। ১৯১৫ সালে ব্রিটিশ সরকার তাকে ‘নাইট’ উপাধিতে ভূষিত করেন।কিন্তু ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি সেই উপাধি ত্যাগ করেন।১৯২১ সালে গ্রামোন্নয়নের জন্য তিনি শ্রীনিকেতন নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেন।১৯২৩ সালে আনুষ্ঠানিকভাবে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়। দীর্ঘজীবনে তিনি বহুবার বিদেশ ভ্রমণ করেন এবং সমগ্র বিশ্বে বিশ্বভ্রাতৃত্বের বাণী প্রচার করেন।






![আমার না বলা বাণীর ঘন যামিনীর মাঝে [ পূজা ৫৬ ] Amar na bola banir 2 আমার না বলা বাণীর , পূজা ৫৬ | Amar na bola banir](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/10/আমার-না-বলা-বাণীর-1024x536.gif)

![ভালোবেসে সখী নিভৃতে [ Bhalobese sokhi nibhrite jatane ] প্রেম ৩৪ ভালোবেসে সখী নিভৃতে [ Bhalobese sokhi nibhrite jatane ] প্রেম ৩৪](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/11/ভালোবেসে-সখী-নিভৃতে-1024x536.gif)

![প্রভাত সংগীত কাব্যগ্রন্থের বিসর্জন কবিতা | Bisorjon Kobita বিসর্জন bisorjon [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/বিসর্জন-bisorjon-কবিতা--1024x536.gif)
![প্রকৃতি পর্ব ২২ – হে তাপস, তব শুষ্ক গান [ He Tapos Tabo Shushka Gaan ] প্রকৃতি পর্ব ২২ - হে তাপস, তব শুষ্ক গান [ He Tapos Tabo Shushka Gaan ]](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/06/হে-তাপস-তব-শুষ্ক-গান-1024x576.gif)