ঈর্ষার সন্দেহ কবিতা [ Irshar Sondeho, Khonika Kabyagrantha ] কণিকা কাব্যগ্রন্থ (১৯০০)- রবীন্দ্রনাথ ঠাকুর। কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর এর কণিকা কাব্যগ্রন্থের অংশ।
ঈর্ষা-র সন্দেহ irshar sondeho [ কবিতা ]
– রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : কণিকা
কবিতার শিরোনামঃ ঈর্ষার সন্দেহ
ঈর্ষার সন্দেহ irshar sondeho [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর
লেজ নড়ে, ছায়া তারি নড়িছে মুকুরে
কোনোমতে সেটা সহ্য করে না কুকুরে।
দাস যবে মনিবেরে দোলায় চামর
কুকুর চটিয়া ভাবে, এ কোন্ পামর?
গাছ যদি ন’ড়ে ওঠে, জলে ওঠে ঢেউ,
কুকুর বিষম রাগে করে ঘেউ-ঘেউ।
সে নিশ্চয় বুঝিয়াছে ত্রিভুবন দোলে
ঝাঁপ দিয়া উঠিবারে তারি প্রভু-কোলে।
মনিবের পাতে ঝোল খাবে চুকুচুকু,
বিশ্বে শুধু নড়িবেক তারি লেজটুকু।

![প্রকৃতি পর্ব ৩৪ – আজ বারি ঝরে গান [ Aj Bari Jhare Gaan ] প্রকৃতি পর্ব ৩৪ - আজ বারি ঝরে গান [ Aj Bari Jhare Gaan ]](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/06/প্রকৃতি-পর্ব-৩৪-–-আজ-বারি-ঝরে-গান-1024x576.gif)

![ঈর্ষার সন্দেহ কবিতা [ Irshar Sondeho, Khonika Kabyagrantha ] কণিকা কাব্যগ্রন্থ (১৯০০)- রবীন্দ্রনাথ ঠাকুর 1 ঈর্ষার সন্দেহ কবিতা [ Irshar Sondeho, Khonika Kabyagrantha ] কণিকা কাব্যগ্রন্থ (১৯০০)- রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/ঈর্ষার-সন্দেহ-কবিতা-Irshar-Sondeho-Khonika-Kabyagrantha--1024x536.gif)

![অসম্পূর্ণ সংবাদ কবিতা কণিকা কাব্যগ্রন্থ [ Osompurno Songbad, Khonika Kabyagrantha ] - রবীন্দ্রনাথ ঠাকুর 2 অসম্পূর্ণ সংবাদ কবিতা কণিকা কাব্যগ্রন্থ [ Osompurno Songbad, Khonika Kabyagrantha ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/অসম্পূর্ণ-সংবাদ-কবিতা-কণিকা-কাব্যগ্রন্থ-Osompurno-Songbad-Khonika-Kabyagrantha--1024x536.gif)
![অধিকার কবিতা কণিকা কাব্যগ্রন্থ (১৯০০) [ Odhikar Kobita, Khonika Kabyagrantha ] রবীন্দ্রনাথ ঠাকুর 3 অধিকার কবিতা কণিকা কাব্যগ্রন্থ (১৯০০) [ Odhikar Kobita, Khonika Kabyagrantha ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/অধিকার-কবিতা-কণিকা-কাব্যগ্রন্থ-1024x536.gif)



