আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

অধিকার কবিতা কণিকা কাব্যগ্রন্থ (১৯০০) [ Odhikar Kobita, Khonika Kabyagrantha ] রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

অধিকার কবিতা [ Odhikar Kobita, Khonika Kabyagrantha ] কণিকা কাব্যগ্রন্থ (১৯০০)- রবীন্দ্রনাথ ঠাকুর। কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর এর কণিকা কাব্যগ্রন্থের অংশ।

অধি-কার odhikar [ কবিতা ]

– রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : কণিকা

কবিতার শিরোনামঃ অধিকার

অধিকার odhikar [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর

অধি-কার বেশি কার বনের উপর

সেই তর্কে বেলা হল, বাজিল দুপর।

বকুল কহিল, শুন বান্ধব-সকল,

গন্ধে আমি সর্ব বন করেছি দখল।

পলাশ কহিল শুনি মস্তক নাড়িয়া,

বর্ণে আমি দিগ্‌বিদিক রেখেছি কাড়িয়া।

গোলাপ রাঙিয়া উঠি করিল জবাব,

গন্ধে ও শোভায় বনে আমারি প্রভাব।

কচু কহে, গন্ধ শোভা নিয়ে খাও ধুয়ে,

হেথা আমি অধি-কার গাড়িয়াছি ভুঁয়ে।

মাটির ভিতরে তার দখল প্রচুর,

প্রত্যক্ষ প্রমাণে জিত হইল কচুর।

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত