আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

নিন্দুকের দুরাশা কবিতা [ Ninduker Durasha, Khonika Kabyagrantha ] কণিকা কাব্যগ্রন্থ (১৯০০)- রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

নিন্দুকের দুরাশা কবিতা [ Ninduker Durasha, Khonika Kabyagrantha ] কণিকা কাব্যগ্রন্থ (১৯০০)- রবীন্দ্রনাথ ঠাকুর। কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর এর কণিকা কাব্যগ্রন্থের অংশ।

নিন্দুকের দুরাশা ninduker durasha [ কবিতা ]

– রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : কণিকা

কবিতার শিরোনামঃ নিন্দুকের দুরাশা

নিন্দুকের দুরাশা ninduker durasha [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর

মালা গাঁথিবার কালে ফুলের বোঁটায়

ছুঁচ নিয়ে মালাকর দুবেলা ফোটায়।

ছুঁচ বলে মনদুঃখে, ওরে জুঁই দিদি,

হাজার হাজার ফুল প্রতিদিন বিঁধি,

কত গন্ধ কোমলতা যাই ফুঁড়ে ফুঁড়ে

কিছু তার নাহি পাই এত মাথা খুঁড়ে।

বিধি-পায়ে মাগি বর জুড়ি কর দুটি

ছুঁচ হয়ে না ফোটাই, ফুল হয়ে ফুটি।

জুঁই কহে নিশ্বসিয়া, আহা হোক তাই,

তোমারো পুরুক বাঞ্ছা আমি রক্ষা পাই।

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত