আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

অসাবধান কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর । ক্ষণিকা [ ১৯০০ ]

Table of Content

অসাবধান কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর । ক্ষণিকা [ ১৯০০ ]

কাব্যগ্রন্থ : ক্ষণিকা [ ১৯০০ ]

কবিতার শিরোনামঃ অসাবধান

অসাবধান কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর । ক্ষণিকা [ ১৯০০ ]

আমায় যদি মনটি দেবে

            দিয়ো, দিয়ো মন–

মনের মধ্যে ভাবনা কিন্তু

            রেখো সারাক্ষণ।

খোলা আমার দুয়ারখানা,

            ভোলা আমার প্রাণ–

কখন যে কার আনাগোনা

            নইকো সাবধান।

পথের ধারে বাড়ি আমার,

            থাকি গানের ঝোঁকে–

বিদেশী সব পথিক এসে

           যেথা-সেথাই ঢোকে।

ভাঙে কতক, হারায় কতক

            যা আছে মোর দামি–

এমনি ক’রে একে একে

             সর্বস্বান্ত আমি।

আমায় যদি মনটি দেবে দিয়ো, দিয়ো মন–

মনের মধ্যে ভাবনা কিন্তু রেখো সারাক্ষণ।

আমায় যদি মনটি দেবে

          নিষেধ তাহে নাই,

কিছুর তরে আমায় কিন্তু

          কোরো না কেউ দায়ী।

ভুলে যদি শপথ ক’রে

          বলি কিছু কবে,

সেটা পালন না করি তো

          মাপ করিতেই হবে।

ফাগুন মাসে পূর্ণিমাতে

         যে নিয়মটা চলে

রাগ কোরো না চৈত্র মাসে

            সেটা ভন্গ হলে।

কোনো দিন বা পূজার সাজি

            কুসুমে হয় ভরা,

কোনো দিন বা শূন্য থাকে–

           মিথ্যা সে দোষ ধরা।

আমায় যদি মনটি দেবে নিষেধ তাহে নাই,

কিছুর তরে আমায় কিন্তু কোরো না কেউ দায়ী।

আমায় যদি মনটি দেবে

            রাখিয়া যাও তবে,

দিয়েছ যে সেটা কিন্তু

            ভুলে থাকতে হবে।

দুটি চক্ষে বাজবে তোমার

            নবরাগের বাঁশি,

কণ্ঠে তোমার উচ্ছ্বসিয়া

            উঠবে হাসিরাশি।

প্রশ্ন যদি শুধাও কভু

            মুখটি রাখি বুকে,

মিথ্যা কোনো জবাব পেলে

            হেসো সকৌতুকে।

যে দুয়ারটা বন্ধ থাকে

            বন্ধ থাকতে দিয়ো,

আপনি যাহা এসে পড়ে

          তাহাই হেসে নিয়ো।

আমায় যদি মনটি দেবে, রাখিয়া যাও তবে–

দিয়েছ যে সেটা কিন্তু ভুলে থাকতে হবে।

 

Amar Rabindranath Logo

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত