আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

একাল ও সেকাল কবিতা । ekal o sekal kobita | মানসী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

একাল ও সেকাল কবিতা [ ekal o sekal kobita ] টি কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর মানসী  কাব্যগ্রন্থের অংশ।

কাব্যগ্রন্থের নামঃ মানসী 

কবিতার নামঃ একাল ও সেকাল

একাল ও সেকাল কবিতা । ekal o sekal kobita | মানসী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

বর্ষা এলায়েছে তার মেঘময় বেণী।

                গাঢ় ছায়া সারাদিন,

                মধ্যাহ্ন তপনহীন,

          দেখায় শ্যামলতর শ্যাম বনশ্রেণী।

          আজিকে এমন দিনে শুধু পড়ে মনে

                সেই দিবা-অভিসার

                পাগলিনী রাধিকার,

          না জানি সে কবেকার দূর বৃন্দাবনে।

          সেদিনও এমনি বায়ু রহিয়া রহিয়া।

                এমনি অশ্রান্ত বৃষ্টি,

                তড়িৎচকিত দৃষ্টি,

          এমনি কাতর হায় রমণীর হিয়া।

          বিরহিণী মর্মে-মরা মেঘমন্দ্র স্বরে।

               নয়নে নিমেষ নাহি,

               গগনে রহিত চাহি,

          আঁকিত প্রাণের আশা জলদের স্তরে।

          চাহিত পথিকবধূ শূন্য পথপানে।

               মল্লার গাহিত কারা,

               ঝরিত বরষাধারা,

          নিতান্ত বাজিত গিয়া কাতর পরানে।

 

          যক্ষনারী বীণা কোলে ভূমিতে বিলীন;

               বক্ষে পড়ে রুক্ষ কেশ,

               অযত্নশিথিল বেশ,

          সেদিনও এমনিতর অন্ধকার দিন।

          সেই কদম্বের মূল, যমুনার তীর,

               সেই সে শিখীর নৃত্য

               এখনো হরিছে চিত্ত–

          ফেলিছে বিরহ-ছায়া শ্রাবণতিমির।

          আজও আছে বৃন্দাবন মানবের মনে।

               শরতের পূর্ণিমায়

               শ্রাবণের বরিষায়

          উঠে বিরহের গাথা বনে উপবনে।

          এখনো সে বাঁশি বাজে যমুনার তীরে।

               এখনো প্রেমের খেলা

               সারা নিশি, সারা বেলা,

          এখনো কাঁদিছে রাধা হৃদয়কুটিরে।

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত