এখনো কেন সময় – গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেম পর্যায়ের একটি গান। গানের নম্বর ৫১ ।
এখনো কেন সময় , প্রেম ৫১ | Ekhono keno shomoy
রাগ: ভৈরবী
তাল: তেওরা
রচনাকাল (বঙ্গাব্দ): আশ্বিন, ১৩৪৩
এখনো কেন সময় নাহি হল, নাম-না-জানা অতিথি–
আঘাত হানিলে না দুয়ারে, কহিলে না ‘দ্বার খোলো’॥
হাজার লোকের মাঝে রয়েছি একেলা যে–
এসো আমার হঠাৎ-আলো, পরান চমকি তোলো ॥
আঁধার বাধা আমার ঘরে, জানি না কাঁদি কাহার তরে।
চরণসেবার সাধনা আনো, সকল দেবার বেদনা আনো–
নবীন প্রাণের জাগরমন্ত্র কানে কানে বোলো ॥

![ছবি ও গান কাব্যগ্রন্থের ‘জাগ্রত স্বপ্ন’ কবিতা — রবীন্দ্রনাথ ঠাকুর জাগ্রত স্বপ্ন jaagrata swapna [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/জাগ্রত-স্বপ্ন-jaagrata-swapna-কবিতা--1024x536.gif)








![বুধু budhu [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর বুধু budhu [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/05/বুধু-budhu-কবিতা--1024x536.gif)
