একদিন চিনে নেবে – গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেম পর্যায়ের একটি গান। গানের নম্বর ১৩৭।
একদিন চিনে নেবে , প্রেম ১৩৭ | Ekdin chine nebe
রাগ: ইমন-বাউল
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): বৈশাখ, ১৩৪৫
একদিন চিনে নেবে তারে,
তারে চিনে নেবে
অনাদরে যে রয়েছে কুণ্ঠিতা ॥
সরে যাবে নবারুণ-আলোকে এই কালো অবগুণ্ঠন–
ঢেকে রবে না রবে না মায়াকুহেলীর মলিন আবরণ
তারে চিনে নেবে॥
আজ গাঁথুক মালা সে গাঁথুক মালা,
তার দুখরজনীর অশ্রুমালা
কখন দুয়ারে অতিথি আসিবে,
লবে তুলি মালাখানি ললাটে।
আজি জ্বালুক প্রদীপ চির-অপরিচিতা
পূর্ণপ্রকাশের লগন লাগি–
চিনে নেবে॥

![পূরবী কাব্যগ্রন্থের ‘স্বপ্ন’ কবিতা — রবীন্দ্রনাথ ঠাকুর স্বপ্ন swopno [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/স্বপ্ন-swopno-কবিতা--1024x536.gif)








![অশেষ oshesh [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর অশেষ oshesh [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/অশেষ-oshesh-কবিতা-1-1-1024x536.gif)