ক্ষণমিলন কবিতাটি [ khonomilon kobita ] কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর চৈতালী কাব্যগ্রন্থের অংশ।
কাব্যগ্রন্থের নামঃ চৈতালী
কবিতার নামঃ ক্ষণমিলন
ক্ষণমিলন কবিতা । khonomilon Kobita | চৈতালী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
পরম আত্মীয় বলে যারে মনে মানি
তারে আমি কতদিন কতটুকু জানি!
অসীম কালের মাঝে তিলেক মিলনে
পরশে জীবন তার আমার জীবনে।
যতটুকু লেশমাত্র চিনি দুজনায়,
তাহার অনন্তগুণ চিনি নাকো হায়।
দুজনের এক জন এক দিন যবে
বারেক ফিরাবে মুখ, এ নিখিল ভবে
আর কভু ফিরিবে না মুখোমুখি পথে,
কে কার পাইবে সাড়া অনন্ত জগতে!
এ ক্ষণ-মিলনে তবে, ওগো মনোহর,
তোমারে হেরিনু কেন এমন সুন্দর!
মুহূর্ত-আলোক কেন, হে অন্তরতম,
তোমারে চিনিনু চিরপরিচিত মম?


![আবছায়া abachhaayaa [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর আবছায়া abachhaayaa [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/আবছায়া-abachhaayaa-কবিতা--1024x536.gif)






![আমি যারে ভালোবাসি সে ছিল ami jare bhalobasi se chhilo [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর আমি যারে ভালোবাসি সে ছিল ami jare bhalobasi se chhilo [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/আমি-যারে-ভালোবাসি-সে-ছিল-ami-jare-bhalobasi-se-chhilo-কবিতা--1024x536.gif)
![আমার ফুলবাগানের ফুলগুলিকে amar phulbaganer phulgulike [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর আমার ফুলবাগানের ফুলগুলিকে amar phulbaganer phulgulike [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/আমার-ফুলবাগানের-ফুলগুলিকে-amar-phulbaganer-phulgulike-কবিতা--1024x536.gif)
