আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

বাঁশরি বাজাতে চাহি , প্রেম ৩০৫ | Bashori bajate chahi

Table of Content

বাঁশরি বাজাতে চাহি , প্রেম ৩০৫ | Bashori bajate chahi  রবীন্দ্রসংগীত’ বলতে রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত এবং রবীন্দ্রনাথ বা তার নতুনদাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর কর্তৃক সুরারোপিত গানগুলিকেই বোঝায়।

 

বাঁশরি বাজাতে চাহি , প্রেম ৩০৫ | Bashori bajate chahi

রাগ: কাফি-সিন্ধু

তাল: ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ১২৯১

বাঁশরি বাজাতে চাহি:

বাঁশরি বাজাতে চাহি, বাঁশরি বাজিল কই।

বিহরিছে সমীরণ, কুহরিছে পিকগণ,

মথুরার উপবন কুসুমে সাজিল ওই॥

বিকচ বকুলফুল দেখে যে হতেছে ভুল,

কোথাকার অলিকুল গুঞ্জরে কোথায়।

এ নহে কি বৃন্দাবন, কোথা সেই চন্দ্রানন,

ওই কি নুপূরধ্বনি, বনপথে শুনা যায়।

একা আছি বনে বসি, পীত ধড়া পড়ে খসি,

সোঙরি সে মুখশশী পরান মজিল সই॥

একবার রাধে রাধে ডাক্‌ বাঁশি মনোসাধে–

আজি এ মধুর চাঁদে মধুর যামিনী ভায়।

কোথা সে বিধুরা বালা– মলিনমালতীমালা,

হৃদয়ে বিরহজ্বালা, এ নিশি পোহায় হায়।

কবি যে হল আকুল, একি রে বিধির ভুল,

মথুরায় কেন ফুল ফুটেছে আজি লো সই॥

 

 

রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত মোট গানের সংখ্যা ২২৩২।তার গানের কথায় উপনিষদ্‌, সংস্কৃত সাহিত্য, বৈষ্ণব সাহিত্য ও বাউল দর্শনের প্রভাব সুস্পষ্ট। অন্যদিকে তার গানের সুরে ভারতীয় শাস্ত্রীয় সংগীতের (হিন্দুস্তানি ও কর্ণাটকি উভয় প্রকার) ধ্রুপদ, খেয়াল, ঠুমরি, টপ্পা, তরানা, ভজন ইত্যাদি ধারার সুর এবং সেই সঙ্গে বাংলার লোকসঙ্গীত, কীর্তন, রামপ্রসাদী, পাশ্চাত্য ধ্রুপদি সঙ্গীত ও পাশ্চাত্য লোকগীতির প্রভাব লক্ষ্য করা যায়।

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত