রবীন্দ্রনাথ ঠাকুর এর অনন্ত পথে কবিতাটি [onoto pothe kobita ] কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর চৈতালী-কাব্যগ্রন্থের অংশ।
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থের নামঃ চৈতালী
কবিতার নামঃ অনন্ত পথে
অনন্ত পথে কবিতা । onoto pothe Kobita | চৈতালী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
বাতায়নে বসি ওরে হেরি প্রতিদিন
ছোটো মেয়ে খেলাহীন, চপলতাহীন,
গম্ভীর কর্তব্যরত, তৎপরচরণে
আসে যায় নিত্যকাজে; অশ্রুভরা মনে
ওর মুখপানে চেয়ে হাসি স্নেহভরে।
আজি আমি তরী খুলি যাব দেশান্তরে;
বালিকাও যাবে কবে কর্ম-অবসানে
আপন স্বদেশে; ও আমারে নাহি জানে,
আমিও জানি নে ওরে–দেখিবারে চাহি
কোথা ওর হবে শেষ জীবসূত্র বাহি।
কোন্ অজানিত গ্রামে কোন্ দূরদেশে
কার ঘরে বধূ হবে, মাতা হবে শেষে,
তার পরে সব শেষ–তারো পরে, হায়,
এই মেয়েটির পথ চলেছে কোথায়!

![মানসী কাব্যগ্রন্থ (১৮৯০) Manosi Kabbogrontho by Rabindranath Tagore হৃদয় আকাশ hridoy akash [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/মানসী-manosi-কাব্যগ্রন্থ--1024x536.gif)





![দিঘি কবিতা [ Dighi kobita ] – রবীন্দ্রনাথ ঠাকুর দিঘি কবিতা [ Dighi kobita ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/দিঘি-কবিতা-Dighi-kobita--1024x576.gif)
![কল্পনা কাব্যগ্রন্থের ‘মদনভস্মের পূর্বে’ কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর মদনভস্মের পূর্বে modonbhoshmer purbe [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/মদনভস্মের-পূর্বে-modonbhoshmer-purbe-কবিতা-1-1-1024x536.gif)