আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

এসো বসন্ত, এসো আজ তুমি eso bosonto eso aj tumi [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

এসো বসন্ত, এসো আজ তুমি eso bosonto eso aj tumi [ কবিতা ]

– রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : স্মরণ [ ১৯৬১]

কবিতার শিরোনামঃ এসো বসন্ত, এসো আ-জ তুমি

এসো বসন্ত, এসো আজ তুমি eso bosonto eso aj tumi [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর

এসো, বসন্ত, এসো আ-জ তুমি

আমারও দুয়ারে এসো।

ফুল তোলা নাই, ভাঙা আয়োজন,

নিবে গেছে দীপ, শূন্য আসন,

আমার ঘরের শ্রীহীন মলিন

দীনতা দেখিয়া হেসো।

তবু, বসন্ত, তবু আজ তুমি

আমারও দুয়ারে এসো।

আজিকে আমার সব বাতায়ন

রয়েছে, রয়েছে খোলা।

বাধাহীন দিন পড়ে আছে আজ,

নাই কোনো আশা, নাই কোনো কাজ,

আপনা-আপনি দক্ষিণবায়ে

দুলিছে চিত্তদোলা,

শূন্য ঘরে সব বাতায়ন

আজিকে রয়েছে খোলা।

কত দিবসের হাসি ও কান্না

হেথা হয়ে গেছে সারা।

ছাড়া পাক তারা তোমার আকাশে,

নিশ্বাস পাক তোমার বাতাসে,

নব নব রূপে লভুক জন্ম

বকুলে চাঁপায় তারা।

গত দিবসের হাসি ও কান্না

যত হয়ে গেছে সারা।

আমার বক্ষে বেদনার মাঝে

করো তব উৎসব।

আনো তব হাসি, আনো তব বাঁশি,

ফুলপল্লব আনো রাশি রাশি,

ফিরিয়া ফিরিয়া গান গেয়ে যাক

যত পাখি আছে সব।

বেদনা আমার ধ্বনিত করিয়া

করো তব উৎসব।

সেই কলরবে অন্তর-মাঝে

পাব, পাব আমি সাড়া।

দ্যুলোকে ভূলোকে বাঁধি এক দল

তোমরা করিবে যবে কোলাহল,

হাসিতে হাসিতে মরণের দ্বারে

বারে বারে দিবে নাড়া

সেই কলরবে অন্তর-মাঝে

পাব, পাব আমি সাড়া।

Amar Rabindranath Logo

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত