কেন রে এতই , প্রেম ১৬৯ | Keno re etoi রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৫টি গান রচনা করেছিলেন।ধ্রুপদি ভারতীয় সংগীত, বাংলা লোকসংগীত ও ইউরোপীয় সংগীতের ধারা তিনটিকে আত্মস্থ করে তিনি একটি স্বকীয় সুরশৈলীর জন্ম দেন।রবীন্দ্রনাথ তার বহু কবিতাকে গানে রূপান্তরিত করেছিলেন।
কেন রে এতই , প্রেম ১৬৯ | Keno re etoi
রাগ: ভৈরবী
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ১৮ চৈত্র, ১৩৩২
রচনাকাল (খৃষ্টাব্দ): ১ এপ্রিল, ১৯২৬
কেন রে এতই:
কেন রে এতই যাবার ত্বরা–
বসন্ত, তোর হয়েছে কি ভোর গানের ভরা ॥
এখনি মাধবী ফুরালো কি সবই,
বনছায়া গায় শেষ ভৈরবী–
নিল কি বিদায় শিথিল করবী বৃন্তঝরা ॥
এখনি তোমার পীত উত্তরী দিবে কি ফেলে
তপ্ত দিনের শুষ্ক তৃণের আসন মেলে।
বিদায়ের পথে হতাশ বকুল
কপোতকূজনে হল যে আকুল,
চরণপূজনে ঝরাইছে ফুল বসুন্ধরা ॥
রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার এক ধনাঢ্য ও সংস্কৃতিবান ব্রাহ্ম পিরালী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।বাল্যকালে প্রথাগত বিদ্যালয়-শিক্ষা তিনি গ্রহণ করেননি; গৃহশিক্ষক রেখে বাড়িতেই তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল।আট বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন।১৮৭৪ সালে তত্ত্ববোধিনী পত্রিকা-এ তার “অভিলাষ” কবিতাটি প্রকাশিত হয়। এটিই ছিল তার প্রথম প্রকাশিত রচনা। ১৮৭৮ সালে মাত্র সতেরো বছর বয়সে রবীন্দ্রনাথ প্রথমবার ইংল্যান্ডে যান।১৮৮৩ সালে মৃণালিনী দেবীর সঙ্গে তার বিবাহ হয়।
১৮৯০ সাল থেকে রবীন্দ্রনাথ পূর্ববঙ্গের শিলাইদহের জমিদারি এস্টেটে বসবাস শুরু করেন। ১৯০১ সালে তিনি পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন এবং সেখানেই পাকাপাকিভাবে বসবাস শুরু করেন। ১৯০২ সালে তার পত্নীবিয়োগ হয়।


![ছেলেটা chheleta [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর ছেলেটা chheleta [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/ছেলেটা-chheleta-কবিতা--1024x536.gif)




![বাজাও রে মোহন বাঁশি bajao re mohan bashi [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর বাজাও রে মোহন বাঁশি bajao re mohan bashi [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/বাজাও-রে-মোহন-বাঁশি-bajao-re-mohan-bashi-কবিতা--1024x536.gif)
![সময়হারা somoyhara [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর সময়হারা somoyhara [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/সময়হারা-somoyhara-কবিতা--1024x536.gif)
![আর্ত্তস্বর artaswar [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর আর্ত্তস্বর artaswar [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/আর্ত্তস্বর-artaswar-কবিতা--1024x536.gif)
![আমার কণ্ঠ হতে [ প্রেম ১৩ ] – রবীন্দ্রনাথ ঠাকুর [ Amar kontho hote ] আমার কণ্ঠ হতে [ প্রেম ১৩ ] - রবীন্দ্রনাথ ঠাকুর [ Amar kontho hote ]](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/10/আমার-কণ্ঠ-হতে-1024x536.gif)