আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

গোধূলি কবিতা – Godhuli Kobita – রবীন্দ্রনাথ ঠাকুর [ মানসী কাব্যগ্রন্থ ]

Table of Content

গোধূলি কবিতা মানসী [ godhuli kobita ] টি কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর মানসী কাব্যগ্রন্থের অংশ।

কাব্যগ্রন্থের নামঃ মানসী 

কবিতার নামঃ গো’ধূলি

গোধূলি কবিতা মানসী । godhuli kobita। মানসী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

অন্ধকার তরুশাখা দিয়ে

      সন্ধ্যার বাতাস বহে যায়।

আয়, নিদ্রা, আয় ঘনাইয়ে

      শ্রান্ত এই আঁখির পাতায়।

কিছু আর নাহি যায় দেখা,

কেহ নাই, আমি শুধু একা–

মিশে যাক জীবনের রেখা

      বিস্মৃতির পশ্চিমসীমায়।

নিষ্ফল দিবস অবসান–

কোথা আশা, কোথা গীতগান!

শুয়ে আছে সঙ্গীহীন প্রাণ

      জীবনের তটবালুকায়।

দূরে শুধু ধ্বনিছে সতত

অবিশ্রাম মর্মরের মতো,

হৃদয়ের হত আশা যত

      অন্ধকারে কাঁদিয়া বেড়ায়।

আয় শান্তি, আয় রে নির্বাণ,

      আয় নিদ্রা, শ্রান্ত প্রাণে আয়!

মূর্ছাহত হৃদয়ের ‘পরে

      চিরাগত প্রেয়সীর প্রায়

           আয়, নিদ্রা আয়!

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত