আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

ছন্দোমাধুরী কবিতা | chhondomadhuri kobita | বীথিকা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

ছন্দোমাধুরী কবিতাটি [ chhondomadhuri-kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর বীথিকা-কাব্যগ্রন্থের অংশ।

ছন্দোমাধুরী chhondomadhuri

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থের নামঃ বীথিকা

কবিতার নামঃ ছন্দোমাধুরী chhondomadhuri

 

ছন্দোমাধুরী কবিতা | chhondomadhuri kobita | বীথিকা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

পাষাণে-বাঁধা কঠোর পথ

চলেছে তাহে কালের রথ,

          ঘুরিছে তার মমতাহীন চাকা।

বিরোধ উঠে ঘর্ঘরিয়া,

বাতাস উঠে জর্জরিয়া

          তৃষ্ণাভরা তপ্তবালু-ঢাকা।

নিঠুর লোভ জগৎ ব্যেপে

দুর্বলেরে মারিছে চেপে,

          মথিয়া তুলে হিংসাহলাহল।

অর্থহীন কিসের তরে

এ কাড়াকাড়ি ধুলার ‘পরে

          লজ্জাহীন বেসুর কোলাহল!

                   হতাশ হয়ে যেদিকে চাহি

       কোথাও কোনো উপায় নাহি,

                 মানুষরূপে দাঁড়ায় বিভীষিকা।

 

করুণাহীন দারুণ ঝড়ে

দেশে বিদেশে ছড়িয়ে পড়ে

          অন্যায়ের প্রলয়ানলশিখা।

সহসা দেখি, সুন্দর হে,

কে দূতী তব বারতা বহে

          ব্যাঘাত-মাঝে অকালে অস্থানে।

ছুটিয়া আসে গহন হতে

আত্মহারা উছল স্রোতে

          রসের ধারা মরুভূমির পানে।

ছন্দোভাঙা হাটের মাঝে

তরল তালে নূপুর বাজে,

          বাতাসে যেন আকাশবাণী ফুটে।

কর্কশেরে নৃত্য হানি

ছন্দোময়ী মূর্তিখানি

          ঘূর্ণিবেগে আবর্তিয়া উঠে।

ভরিয়া ঘট অমৃত আনে,

সে কথা সে কি আপনি জানে–

          এনেছে বহি সীমাহীনের ভাষা।

প্রবল এই মিথ্যারাশি,

তারেও ঠেলি উঠেছে হাসি

          অবলারূপে চিরকালের আশা।

Amar Rabindranath Logo

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত