আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

Table of Content

আ-শা asha [ কবিতা ]

– রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : কল্পনা [ ১৯৫২ ]

কবিতার শিরোনামঃ আশা

আশা asha [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর

এ জীবনসূর্য যবে অস্তে গেল চলি,

হে বঙ্গজননী মোর, “আয় বৎস’ বলি

খুলি দিলে অন্তঃপুরে প্রবেশদুয়ার,

ললাটে চুম্বন দিলে; শিয়রে আমার

জ্বালিলে অনন্ত দীপ। ছিল কণ্ঠে মোর

একখানি কণ্টকিত কুসুমের ডোর

সংগীতের পুরস্কার, তারি ক্ষতজ্বালা

হৃদয়ে জ্বলিতেছিল–তুলি সেই মালা

প্রত্যেক কণ্টক তার নিজ হস্তে বাছি

ধূলি তার ধুয়ে ফেলি শুভ্র মাল্যগাছি

গলায় পরায়ে দিয়ে লইলে বরিয়া

মোরে তব চিরন্তন সন্তান করিয়া।

অশ্রুতে ভরিয়া উঠি খুলিল নয়ন;

সহসা জাগিয়া দেখি, এ শুধু স্বপন!

Amar Rabindranath Logo

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত