নববিরহ
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : কল্পনা [ ১৯৫২ ]
কবিতার শিরনামঃ নব’বিরহ
নববিরহ nobobiroho [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর
মল্লার
হেরিয়া শ্যামল ঘন নীল গগনে
সজল কাজল আঁখি পড়িল মনে–
অধর করুণামাখা
মিনতি-বেদনা-আঁকা
নীরবে চাহিয়া থাকা
বিদায়খনে
হেরিয়া শ্যামল ঘন নীল গগনে।
ঝরো ঝরো ঝরে জল, বিজুলি হানে,
পবন মাতিছে বনে পাগল গানে।
আমার পরানপুটে
কোন্খানে ব্যথা ফুটে,
কার কথা বেজে উঠে
হৃদয়কোণে
হেরিয়া শ্যামল ঘন নীল গগনে


![নববিরহ nobobiroho [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 1 নববিরহ nobobiroho [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/নববিরহ-nobobiroho-কবিতা--1024x536.gif)

![প্রণয়প্রশ্ন pronoyproshno [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর 2 প্রণয়প্রশ্ন pronoyproshno [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/প্রণয়প্রশ্ন-pronoyproshno-কবিতা--1024x536.gif)
![আশা asha [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর 3 আশা asha [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/আশা-asha-কবিতা-1-1-1024x536.gif)


![প্রকাশ prokash [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর প্রকাশ prokash [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/প্রকাশ-prokash-কবিতা--1024x536.gif)
