আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

জয়ী কবিতা | jayee kobita | বীথিকা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

জয়ী কবিতাটি [ jayee kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর বীথিকা-কাব্যগ্রন্থের অংশ।

জয়ী jayee

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থের নামঃ বীথিকা

কবিতার নামঃ জয়ী jayee

 

জয়ী কবিতা | jayee kobita | বীথিকা-কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

 

রূপহীন, বর্ণহীন, চিরস্তব্ধ, নাই শব্দ সুর,

মহাতৃষ্ণা মরুতলে মেলিয়াছে আসন মৃত্যুর;

          সে মহানৈঃশব্দ-মাঝে বেজে ওঠে মানবের বাণী

                   “বাধা নাহি মানি’।

আস্ফালিছে লক্ষ লোল ফেনজিহ্বা নিষ্ঠুর নীলিমা–

তরঙ্গতাণ্ডবী মৃত্যু, কোথা তার নাহি হেরি সীমা;

          সে রুদ্র সমুদ্রতটে ধ্বনিতেছে মানবের বাণী

                   “বাধা নাহি মানি’।

 

 

আদিতম যুগ হতে অন্তহীন অন্ধকার পথে

আবর্তিছে বহ্নিচক্র কোটি কোটি নক্ষত্রের রথে;

          দুর্গম রহস্য ভেদি সেথা উঠে মানবের বাণী

                   “বাধা নাহি মানি’।

          অণুতম অণুকণা আকাশে আকাশে নিত্যকাল

বর্ষিয়া বিদ্যুৎবিন্দু রচিছে রূপের ইন্দ্রজাল;

          নিরুদ্ধ প্রবেশদ্বারে উঠে সেথা মানবের বাণী

                   “বাধা নাহি মানি’।

চিত্তের গহনে যেথা দুরন্ত কামনা লোভ ক্রোধ

আত্মঘাতী মত্ততায় করিছে মুক্তির দ্বার রোধ

          অন্ধতার অন্ধকারে উঠে সেথা মানবের বাণী

                   “বাধা নাহি মানি’।

Amar Rabindranath Logo

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত