আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

তারকার আত্মহত্যা Taarakaar Aatmahatyaa [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

তারকার আত্মহত্যা taarakaar aatmahatyaa [ কবিতা ]

– রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : সন্ধ্যা সঙ্গীত

কবিতার শিরোনামঃ তারকার আত্মহত্যা

তারকার আত্মহত্যা taarakaar aatmahatyaa [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর

জ্যোতির্ময় তীর হতে আঁধার সাগরে

        ঝাঁপায়ে পড়িল এক তারা,

        একেবারে উন্মাদের পারা।

    চৌদিকে অসংখ্য তারা রহিল চাহিয়া

           অবাক হইয়া–

    এই-যে জ্যোতির বিন্দু আছিল তাদের মাঝে

        মুহুর্তে সে গেল মিশাইয়া।

যে সমূদ্রতলে

        মনোদুঃখে আত্মঘাতী

        চির-নির্বাপিত-ভাতি

        শত মৃত তারকার

        মৃতদেহ রয়েছে শয়ান

        সেথায় সে করেছে পয়ান।

কেন গো, কী হয়েছিল তার।

        একরার শুধালে না কেহ–

        কী লাগি সে তেয়াগিল দেহ।

           যদি কেহ শুধাইতো

        আমি জানি কী যে সে কহিত।

           যতদিন বেঁচে ছিল

        আমি জানি কী তারে দহিত।

       সে কেবল হাসির যন্ত্রণা,

       আর কিছু না!

    জ্বলন্ত অঙ্গারখণ্ড ঢাকিতে আঁধার হৃদি

       অনিবার হাসিতেই রহে,

       যত হাসে ততই সে দহে।

    তেমনি, তেমনি তারে হাসির অনল

            দারুণ উজ্জল–

    দহিত, দহিত তারে, দহিত, কেবল।

    জ্যোতির্ময় তারাপূর্ণ বিজন তেয়াগি

    তাই আজ ছুটেছে সে নিতান্ত মনের ক্লেশে

    আঁধারের তারাহীন বিজনের লাগি।

       কেন গো তোমরা যত তারা

    উপহাস করি তার হাসিছ অমন ধারা।

       তোমাদের হয় নি তো ক্ষতি,

    যেমন আছিল আগে তেমনি রয়েছে জ্যোতি।

       সে কি কভু ভেবেছিল মনে-

       (এত গর্ব আছিল কি তার)।

    আপনারে নিবাইয়া তোমাদের করিবে আঁধার।

    গেল, গেল, ডুবে গেল, তারা এক ডুবে গেল,

             আঁধারসাগরে–

             গভীর নিশীথে

             অতল আকাশে।

    হৃদয়, হৃদয় মোর, সাধ কি রে যায় তোর

    ঘুমাইতে ওই মৃত তারাটির পাশে

                ওই আঁধারসাগরে

                এই গভীর নিশীথে

      ওই অতল আকারুন

 

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত