তুমি রবে নীরবে [ Tumi robe nirobe ] গানটি রবীন্দ্রনাথের প্রেম পর্বের ৬২ তম গান। মোট ২৪৮টি গান এই বিষয়শ্রেণীতে অন্তর্ভুক্ত। প্রেমমূলক গানে রবীন্দ্র চিন্তা সহজ সস্তা পথে চলা কোন অভিসন্দর্ভ নয়, এ যেন দার্শনিক ভবধারায় পুষ্ট এক ক্লাসিক ও অবিনাশী উচ্চারণ।
রাগ: বেহাগ | তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): ১৮ কার্তিক, ১৩০২
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৮৯৫
রচনাস্থান: জোড়াসাঁকো
![তুমি রবে নীরবে, হৃদয়ে মম - প্রেম ৬২ [ Tumi robe nirobe lyrics ] 2 AmarRabindranath.com Logo 252x68 px White তুমি রবে নীরবে, হৃদয়ে মম - প্রেম ৬২ [ Tumi robe nirobe lyrics ]](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/08/AmarRabindranath.com-Logo-252x68-px-White.png)
তুমি রবে নীরবে [ Tumi robe nirobe lyrics ]
তুমি রবে নীরবে
হৃদয়ে মম
তুমি রবে নীরবে
নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম
তুমি রবে নীরবে
হৃদয়ে মম
তুমি রবে নীরবে
মম জীবন যৌবন
মম অখিল ভুবন
তুমি ভরিবে গৌরবে
নিশীথিনী সম
তুমি রবে নীরবে
হৃদয়ে মম
তুমি রবে নীরবে
জাগিবে একাকী তব করুণ আঁখি
তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি
মম দুঃখ বেদন
মম সফল স্বপন
মম দুঃখ বেদন
মম সফল স্বপন
তুমি ভরিবে সৌরভে
নিশীথিনী সম
তুমি রবে নীরবে
হৃদয়ে মম
তুমি রবে নীরবে
নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম
তুমি রবে নীরবে
হৃদয়ে মম
তুমি রবে নীরবে …
![তুমি রবে নীরবে, হৃদয়ে মম - প্রেম ৬২ [ Tumi robe nirobe lyrics ] 3 AmarRabindranath.com Logo 252x68 px Dark তুমি রবে নীরবে, হৃদয়ে মম - প্রেম ৬২ [ Tumi robe nirobe lyrics ]](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/08/AmarRabindranath.com-Logo-252x68-px-Dark.png)




![তুমি রবে নীরবে, হৃদয়ে মম - প্রেম ৬২ [ Tumi robe nirobe lyrics ] 1 তুমি রবে নীরবে, হৃদয়ে মম - প্রেম ৬২ [ Tumi robe nirobe lyrics ]](https://amarrabindranath.com/wp-content/uploads/2021/01/maxresdefault-1024x576.jpg)




