আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

দেখলো সজনী চাঁদনি রজনী dekhlo sojoni candi rojoni [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

দেখলো সজনী চাঁদনি রজনী

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : কড়ি ও কোমল

কবিতার শিরনামঃ দেখলো সজনী চাঁদনি রজনী

দেখলো সজনী চাঁদনি রজনী dekhlo sojoni candi rojoni [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

দেখলো সজনী চাঁদনি রজনী,

সমুজল যমুনা গাওত গান,

কানন কানন করত সমীরণ

কুসুমে কুসুমে চুম্বন দান।

কাহ লো যমুনা জোছন-ঢল ঢল সুহাস সুনীল বারি?

আজু তোঁহারই উজল সলিল পর

নয়ন সলিল দিব ডারি।

কাহ সমীরণ লুটই কুসুম-বন অলসি পড়সি যমুনায়?

তোঁহার চম্পক-বাসিত লহরে মিশার নিশাস-বায়

জনম গোঁয়ায় রোয়ত রোয়ত

হম তর কোই ত কাঁদল না!

জনম গোঁয়ায়নু সাধত সাধত

হমকো কোইত সাধল না!

সকল তয়াগনু যো ধন আশে সো বি তয়াগল মোয়

অপন ছোড়ি সব, অপন করনু যোয়

সো বি সজনি পর হোয়!

যমুনে হাস হাস লো হরখে।

হম তর রোয়বে কে?

 

 

তোঁহারি সুহসিত নীল সলিল পরি রাধা সঁপবে দে!

এক দিবস যব মাধ হমারা

আসবে কিনার তোর –

যব সো পেখবে তোঁহার সলিলে

ভাসত তনুয়া মোর

তব্ কি শ্যাম সো মানস পাশে তিল দুখ পাওবে না?

শ্যামক নয়নে বিন্দু নয়ন জল তবহুঁ কি আওবে না? রয়নে কুঞ্জে আসবে যব সখি শ্যাম হমারই আশে তব কি কুঞ্জপথ হমারি আশে

ফুকারবে যব রাধা রাধা মুরলি ঊরধ-শ্বাসে,

যব সব গোপিনী আসবে ছুটই যব হম আসব না;

যব সব গোপিনী জাগবে চমকই যব হাম জগব না,

হেরবে আকুল শ্যাম? বন বন ফেরই সো কি ফুকারবে

রাধা রাধা নাম?

না যমুনা, সো এক শ্যাম মম শ্যামক শত শত নারী;

হম যব যাওব শত শত রাধা চরণে রহবে তারি।

তব সখি যমুনে, যাই নিকুঞ্জে,

কাহ তয়াগব দে?

অভাগীর তর বৃন্দাবনমে

কহ সখি, রোয়র কে।

ভানু কহে চুপি মান ভরে রহ আও বনে ব্রজ-নারী

মিলবে শ্যামক শত শত অাদর শত শত লোচন বারি

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত