দেহের মিলন
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : কড়ি ও কোমল
কবিতার শিরনামঃ দেহের-মিলন
দেহের মিলন dekher milon [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর
প্রতি অঙ্গ কাঁদে তব প্রতি অঙ্গ-তরে।
প্রাণের মিলন মাগে দেহের-মিলন।
হৃদয়ে আচ্ছন্ন দেহ হৃদয়ের ভরে
মুরছি পড়িতে চায় তব দেহ-‘পরে।
তোমার নয়ন-পানে ধাইছে নয়ন,
অধর মরিতে চায় তোমার অধরে।
তৃষিত পরান আজি কাঁদিছে কাতরে
তোমারে সর্বাঙ্গ দিয়ে করিতে দর্শন।
হৃদয় লুকানো আছে দেহের সায়রে,
চিরদিন তীরে বসি করি গো ক্রন্দন।
সর্বাঙ্গ ঢালিয়া আজি আকুল অন্তরে
দেহের রহস্য-মাঝে হইব মগন।
আমার এ দেহ মন চির রাত্রিদিন
তোমার সর্বাঙ্গে যাবে হইয়া বিলীন॥

![পত্রপুট কাব্যগ্রন্থের ‘হেঁকে উঠল ঝড়’ কবিতা — রবীন্দ্রনাথ ঠাকুর হেঁকে উঠল ঝড় [ পুত্রপুট কাব্যগ্রন্থ ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/06/হেঁকে-উঠল-ঝড়-1024x576.gif)

![দেহের মিলন dekher milon [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 1 দেহের মিলন dekher milon [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/দেহের-মিলন-dekher-milon-কবিতা--1024x536.gif)

![ভগ্নহৃদয় দ্বিতীয় সর্গ bhagno hriday ditio sorgo[ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর 2 ভগ্নহৃদয় দ্বিতীয় সর্গ bhagno hriday ditio sorgo[ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/ভগ্নহৃদয়-দ্বিতীয়-সর্গ-bhagno-hriday-ditio-sorgo-কবিতা--1024x536.gif)
![অঞ্চলের বাতাস কবিতা । কড়ি ও কোমল । Oncholer Batas Kobita 3 অঞ্চলের বাতাস oncholer batas [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/অঞ্চলের-বাতাস-oncholer-batas-কবিতা--1024x536.gif)

