আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

নির্বাক্ nirbak [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

নির্বাক্

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থের নামঃ পরিশেষ

কবিতার শিরনামঃ নির্বাক্

 

নির্বাক্ nirbak [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর

মনে তো ছিল তোমারে বলি কিছু

         যে-কথা আমি বলি নি আর-কারে,

সেদিন বনে মাধবীশাখা নিচু

        ফুলের ভারে ভারে।

বাঁশিতে লই মনের কথা তুলি

        বিরহব্যথাবৃন্ত হতে ভাঙা, —

গোপন রাতে উঠেছে তারা দুলি

        সুরের রঙে রাঙা।

শিরীষবন নতুনপাতা-ছাওয়া

        মর্মরিয়া কহিল, “গাহো গাহো।’

মধুমালতীগন্ধে-ভরা হাওয়া

        দিয়েছে উৎসাহ।

 

পূর্ণিমাতে জোয়ারে উছলিয়া

        নদীর জল ছলছলিয়া উঠে।

কামিনী ঝরে বাতাসে বিচলিয়া

        ঘাসের ‘পরে লুটে।

সে মধুরাতে আকাশে ধরাতলে

        কোথাও কিছু ছিল না কৃপণতা।

চাঁদের আলো সবার হয়ে বলে

        যত মনের কথা।

মনে হল যে, নীরবে কৃপা যাচে

        যা-কিছু আছে তোমার চারি দিকে।

সাহস ধরি গেলেম তব কাছে

        চাহিনু অনিমিখে।

সহসা মন উঠিল চমকিয়া

        বাঁশিতে আর বাজিল না তো বাণী।

গহনছায়ে দাঁড়ানু থমকিয়া

        হেরিনু মুখখানি।

সাগরশেষে দেখেছি একদিন

        মিলিছে সেথা বহু নদীর ধারা —

ফেনিল জল দিক্‌সীমায় লীন

        অপারে দিশাহারা।

 

তরণী মোর নানা স্রোতের টানে

        অবোধসম কাঁপিছে থরথরি,

ভেবে না পাই কেমনে কোন্‌খানে

        বাঁধিব মোর তরী।

তেমনি আজি তোমার মুখে চাহি

        নয়ন যেন কূল না পায় খুঁজি,

অভাবনীয় ভাবেতে অবগাহি

        তোমারে নাহি বুঝি।

মুখেতে তব শ্রান্ত এ কী আশা,

        শান্তি এ কী, গোপন এ কী প্রীতি,

বাণীবিহীন এ কী ধ্যানের ভাষা,

        এ কী সুদূর স্মৃতি;

নিবিড় হয়ে নামিল মোর মনে

        স্তব্ধ তব নীরব গভীরতা–

রহিনু বসি লতাবিতান-কোণে,

        কহি নি কোনো কথা।

আরও দেখুনঃ

Amar Rabindranath Logo

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত