আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

নীরব তন্ত্রী কবিতা । nirob tontri kobita | চিত্রা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

নীরব তন্ত্রী কবিতা [ nirob tontri kobita ] টি কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর চিত্রা-কাব্যগ্রন্থের অংশ।

কাব্যগ্রন্থের নামঃ চিত্রা

কবিতার নামঃ নীরব-তন্ত্রী

নীরব তন্ত্রী কবিতা । nirob tontri kobita | চিত্রা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

“তোমার বীণায় সব তার বাজে,

  ওহে বীণকার,

তারি মাঝে কেন নীরব কেবল

  একখানি তার।’

ভবনদীতীরে হৃদিমন্দিরে

  দেবতা বিরাজে,

পূজা সমাপিয়া এসেছি ফিরিয়া

  আপনার কাজে।

বিদায়ের ক্ষণে শুধাল পূজারি,

  “দেবীরে কী দিলে?

তব জনমের শ্রেষ্ঠ কী ধন

  ছিল এ নিখিলে?’

 

কহিলাম আমি, সঁপিয়া এসেছি

  পূজা-উপহার

আমার বীণায় ছিল যে একটি

  সুবর্ণ-তার,

যে তারে আমার হৃদয়বনের

  যত মধুকর

ক্ষণেকে ক্ষণেকে ধ্বনিয়া তুলিত

  গুঞ্জনস্বর,

যে তারে আমার কোকিল গাহিত

  বসন্তগান

সেইখানি আমি দেবতাচরণে

  করিয়াছি দান।

তাই এ বীণায় বাজে না কেবল

  একখানি তার–

আছে তাহা শুধু মৌন মহৎ

  পূজা-উপহার।

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত