মৌন কবিতা চৈতালীটি [ priya kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর চৈতালী-কাব্যগ্রন্থের অংশ। এটি আশ্বিন, ১৩০৩ (১৮৯৬ খ্রীস্টাব্দ) বঙ্গাব্দে প্রকাশিত হয়। এতে সর্বমোট ৭৮টি কবিতা রয়েছে। এটি রবীন্দ্রনাথের কাব্য রচনার “চিত্রা-চৈতালি পর্ব”-এর অন্তর্গত একটি উল্লেখযোগ্য সৃষ্টি।
কাব্যগ্রন্থের নামঃ চৈতালী
কবিতার নামঃ মৌন
মৌন কবিতা চৈতালী । mouno kobita | চৈতালী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
যাহা-কিছু বলি আজি সব বৃথা হয়,
মন বলে মাথা নাড়ি–এ নয়, এ নয়।
যে কথায় প্রাণ মোর পরিপূর্ণতম
সে কথা বাজে না কেন এ বীণায় মম।
সে শুধু ভরিয়া উঠি অশ্রুর আবেগে
হৃদয়আকাশ ঘিরে ঘনঘোর মেঘে;
মাঝে মাঝে বিদ্যুতের বিদীর্ণ রেখায়
অন্তর করিয়া ছিন্ন কী দেখাতে চায়?
মৌ-ন মূক মূঢ়-সম ঘনায়ে আঁধারে
সহসা নিশীথরাত্রে কাঁদে শত ধারে।
বাক্যভারে রুদ্ধকণ্ঠ, রে স্তম্ভিত প্রাণ,
কোথায় হারায়ে এলি তোর যত গান।
বাঁশি যেন নাই, বৃথা নিশ্বাস কেবল–
রাগিনীর পরিবর্তে শুধু অশ্রুজল।

![ভানুসিংহ ঠাকুরের পদাবলী কাব্যগ্রন্থের ‘মরণ রে তুঁহু মম শ্যাম সমান’ কবিতা — রবীন্দ্রনাথ ঠাকুর মরণ রে তুঁহু মম শ্যাম সমান moron re tui momo sham soman [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/কবিতার-শিরনামঃ-মরণ-রে-তুঁহু-মম-শ্যাম-সমান-1024x536.gif)





![স্নানসমাপন snansomapon [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর স্নানসমাপন snansomapon [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/স্নানসমাপন-snansomapon-কবিতা-1024x536.gif)

![খাপছাড়া কাব্যগ্রন্থের বহু কোটি-যুগ পরে কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর বহু কোটি যুগ পরে কবিতা [ খাপছাড়া কাব্যগ্রন্থ ] - রবীন্দ্রনাথ ঠাকুর [ Bohu koti juger pore kobita ]](https://amarrabindranath.com/wp-content/uploads/2024/03/বহু-কোটি-যুগ-পরে-কবিতা-1-1024x536.gif)
