আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

পরিচয় কবিতা | poricoy kobita | সেঁজুতি কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

পরিচয় কবিতাটি [ poricoy kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর সেঁজুতি-কাব্যগ্রন্থের অংশ।

পরিচয়

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থের নামঃ সেঁজুতি

কবিতার নামঃ পরিচয়

 

 

পরিচয় কবিতা | poricoy kobita | সেঁজুতি-কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

একদিন তরীখানা থেমেছিল এই ঘাটে লেগে,

         বসন্তের নূতন হাওয়ার বেগে।

      তোমরা শুধায়েছিলে মোরে ডাকি

         পরিচয় কোনো আছে নাকি,

                   যাবে কোন্‌খানে।

         আমি শুধু বলেছি, কে জানে।

নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান,

         একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান।

                   সেই গান শুনি

         কুসুমিত তরুতলে তরুণতরুণী

                   তুলিল অশোক,

মোর হাতে দিয়ে তারা কহিল, “এ আমাদেরই লোক।’

                   আর কিছু নয়,

         সে মোর প্রথম পরিচয়।

 

         তার পরে জোয়ারের বেলা

সাঙ্গ হল, সাঙ্গ হল তরঙ্গের খেলা;

         কোকিলের ক্লান্ত গানে

বিস্মৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে;

         কনকচাঁপার দল পড়ে ঝুরে,

                   ভেসে যায় দূরে–

         ফাল্গুনের উৎসবরাতির

                   নিমন্ত্রণলিখন-পাঁতির

                            ছিন্ন অংশ তারা

                                  অর্থহারা।

         ভাঁটার গভীর টানে

তরীখানা ভেসে যায় সমুদ্রের পানে।

 

         নূতন কালের নব যাত্রী ছেলেমেয়ে

                   শুধাইছে দূর হতে চেয়ে,

         “সন্ধ্যার তারার দিকে

                   বহিয়া চলেছে তরণী কে।’

         সেতারেতে বাঁধিলাম তার,

                   গাহিলাম আরবার–

         মোর নাম এই বলে খ্যাত হোক,

                   আমি তোমাদেরই লোক

                            আর কিছু নয়,

                        এই হোক শেষ পরিচয়।

আরও দেখুনঃ 

Amar Rabindranath Logo

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত