আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

পল্লীগ্রামে কবিতা । polligrame Kobita | চৈতালী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

পল্লীগ্রামে কবিতাটি [ polligrame kobita ] কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর চৈতালী–কাব্যগ্রন্থের অংশ।

কাব্যগ্রন্থের নামঃ চৈতালী

কবিতার নামঃ পল্লীগ্রামে

পল্লীগ্রামে কবিতা । polligrame Kobita | চৈতালী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

হেথায় তাহারে পাই কাছে–

যত কাছে ধরাতল,               যত কাছে ফুলফল–

         যত কাছে বায়ু জল আছে।

যেমন পাখির গান,                যেমন জলের তান,

         যেমনি এ প্রভাতের আলো,

যেমনি এ কোমলতা,              অরণ্যের শ্যামলতা,

         তেমনি তাহারে বাসি ভালো।

যেমন সুন্দর সন্ধ্যা,                 যেমন রজনীগন্ধা,

         শুকতারা আকাশের ধারে,

যেমন সে অকলুষা                 শিশিরনির্মলা উষা,

         তেমনি সুন্দর হেরি তারে।

 

যেমন বৃষ্টির জল,                  যেমন আকাশতল,

         সুখসুপ্তি যেমন নিশার,

যেমন তটিনীনীর,                 বটচ্ছায়া অটবীর,

         তেমনি সে মোর আপনার।

যেমন নয়ন ভরি                   অশ্রুজল পড়ে ঝরি

         তেমনি সহজ মোর গীতি–

যেমন রয়েছে প্রাণ                 ব্যাপ্ত করি মর্মস্থান

         তেমনি রয়েছে তার প্রীতি।

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত