বসন্ত আওল রে
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : ভানুসিংহ ঠাকুরের পদাবলী
কবিতার শিরনামঃ বসন্ত আওল রে
বসন্ত আওল রে basanto aolo re [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর
বসন্ত আওল-রে!
মধুকর গুন গুন, অমুয়ামঞ্জরী
কানন ছাওল রে।
শুন শুন সজনী হৃদয় প্রাণ মম
হরখে আকুল ভেল,
জর জর রিঝসে দুখ জ্বালা সব
দূর দূর চলি গেল।
মরমে বহই বসন্তসমীরণ,
মরমে ফুটই ফুল,
মরমকুঞ্জ’পর বোলই কুহু কুহু
অহরহ কোকিলকুল।
সখি রে উছসত প্রেমভরে অব
ঢলঢল বিহ্বল প্রাণ,
নিখিল জগত জনু হরখ-ভোর ভই
গায় রভসরসগান।
বসন্তভূষণভূষিত ত্রিভুবন
কহিছে দুখিনী রাধা,
কঁহি রে সো প্রিয়, কঁহি সো প্রিয়তম,
হৃদিবসন্ত সো মাধা?
ভানু কহত অতি গহন রয়ন অব,
বসন্তসমীর শ্বাসে
মোদিত বিহ্বল চিত্তকুঞ্জতল
ফুল্ল বাসনা-বাসে।


![পুরোনো বট purano bot [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর পুরোনো বট purano bot [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/পুরোনো-বট-purano-bot-কবিতা--1024x536.gif)

![বসন্ত আওল রে basanto aolo re [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 1 বসন্ত আওল রে basanto aolo re [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/বসন্ত-আওল-রে-basanto-aolo-re-কবিতা--1024x536.gif)

![দুঃখ আবাহন duhkha aabaahan [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর 2 দুঃখ আবাহন duhkha aabaahan [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/দুঃখ-আবাহন-duhkha-aabaahan-কবিতা--1024x536.gif)
![নিশীথ চেতনা (nishith chetanaa [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 3 নিশীথ চেতনা (nishith chetanaa [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/নিশীথ-চেতনা-nishith-chetanaa-কবিতা--1024x536.gif)

![শিশু কাব্যগ্রন্থের পুরোনো বট কবিতা । শিশু । রবীন্দ্রনাথ ঠাকুর । Purono Bot পুরোনো বট purono bot [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/পুরোনো-বট-purono-bot-কবিতা--1024x536.gif)

