আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

Table of Content

ভার কবিতা [ Bhar Kobita ]

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : খেয়া [ ১৯০৬ ]

কবিতার শিরনামঃ ভার 

ভার কবিতা [ Bhar Kobita ] – রবীন্দ্রনাথ ঠাকুর

 তুমি যত ভা’র দিয়েছ সে ভা’র

           করিয়া দিয়েছ সোজা,

    আমি যত ভা’র জমিয়ে তুলেছি

           সকলি হয়েছে বোঝা।

    এ বোঝা আমার নামাও বন্ধু,

                   নামাও–

    ভা’রের বেগেতে চলেছি, আমার

           এ যাত্রা তুমি থামাও।

    যে তোমার ভা’র বহে কভু তার

           সে ভা’রে ঢাকে না আঁখি,

    পথে বাহিরিলে জগৎ তারে তো

           দেয় না কিছুই ফাঁকি।

    অবারিত আলো ধরে আসি তার

                হাতে–

    বনে পাখি গায়, নদীধারা ধায়,

           চলে সে সবার সাথে।

    তুমি কাজ দিলে কাজেরই সঙ্গে

           দাও যে অসীম ছুটি,

    তোমার আদেশ আবরণ হয়ে

           আকাশ লয় না লুটি।

    বাসনায় মোরা বিশ্বজগৎ

                ঢাকি–

 

    তোমা-পানে চেয়ে যত করি ভোগ

           তত আরো থাকে বাকি।

    আপনি যে দুখ ডেকে আনি সে যে

           জ্বালায় বজ্রানলে–

    অঙ্গার করে রেখে যায়, সেথা

           কোনো ফল নাহি ফলে।

    তুমি যাহা দাও সে যে দুঃখের

                 দান,

    শ্রাবণধারায় বেদনার রসে

           সার্থক করে প্রাণ।

    যেখানে যা-কিছু পেয়েছি কেবলি

           সকলি করেছি জমা–

               যে দেখে সে আজ মাগে যে হিসাব,

           কেহ নাহি করে ক্ষমা।

    এ বোঝা আমার নামাও বন্ধু,

           নামাও।

    ভা’রের বেগেতে ঠেলিয়া চলেছে,

           এ যাত্রা মোর থামাও।

Amar Rabindranath Logo

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত