ভুল
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : কড়ি ও কোমল
কবিতার শিরনামঃ ভু’ল
ভুল bhul [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর
বিদায় করেছ যারে
নয়ন জলে,
এখন ফিরাবে তারে
কিসের ছলে!
আজি মধু-সমীরণে
নিশীথে কুসুম-বনে,
তাহারে পড়েছে মনে
বকুল তলে!
এখন্ ফিরাবে তারে,
কিসের ছলে!
সেদিনাে ত মধুনিশি
প্রাণে গিয়েছিল মিশি,
মুকুলিত দশদিশি
কুসুম-দলে;
দুটি সােহাগের বাণী
যদি হত কানাকানী,
যদি ওই মালাখানি
পরাতে গলে!
এখন ফিরাবে আর
কিসের ছলে!
মধুরাতি পূর্ণিমার
ফিরে আসে বারবার,
সে জন ফেরে না আর
যে গেছে চ’লে!
ছিল তিথি অনুকুল,
শুধু নিমেষের ভু’ল,
চিরদিন তৃষাকুল
পরাণ জলে!
এখন ফিরাবে তারে
কিসের ছলে!




![ভুল bhul [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 1 ভুল bhul [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/ভুল-bhul-কবিতা--1024x536.gif)

![তুমি tumi [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 2 তুমি tumi [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/তুমি-tumi-কবিতা--1024x536.gif)
![কো তুঁহু ko tuhu [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 3 কো তুঁহু ko tuhu [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/কো-তুঁহু-ko-tuhu-কবিতা--1024x536.gif)
![আবছায়া abachhaayaa [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর আবছায়া abachhaayaa [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/আবছায়া-abachhaayaa-কবিতা--1024x536.gif)

