মিলনদৃশ্য কবিতাটি [ milandrishya kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর চৈতালী-কাব্যগ্রন্থের অংশ। এটি আশ্বিন, ১৩০৩ (১৮৯৬ খ্রীস্টাব্দ) বঙ্গাব্দে প্রকাশিত হয়। এতে সর্বমোট ৭৮টি কবিতা রয়েছে। এটি রবীন্দ্রনাথের কাব্য রচনার “চিত্রা-চৈতালি পর্ব”-এর অন্তর্গত একটি উল্লেখযোগ্য সৃষ্টি।
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থের নামঃ চৈতালী
কবিতার নামঃ মিলনদৃশ্য
মিলনদৃশ্য কবিতা । milandrishya kobita | চৈতালী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
হেসো না, হেসো না তুমি বুদ্ধি-অভিমানী!
একবার মনে আনো ওগো ভেদজ্ঞানী,
সে মহাদিনের কথা, যবে শকুন্তলা
বিদায় লইতেছিল স্বজনবৎসলা
জন্মতপোবন হতে–সখা সহকার,
লতাভগ্নী মাধবিকা, পশুপরিবার,
মাতৃহারা মৃগশিশু, মৃগী গর্ভবতী,
দাঁড়াইল চারি দিকে; স্নেহের মিনতি
গুঞ্জরি উঠিল কাঁদি পল্লবমর্মরে,
ছলছল মালিনীর জলকলস্বরে;
ধ্বনিল তাহারি মাঝে বৃদ্ধ তপস্বীর
মঙ্গলবিদায়মন্ত্র গদ্গদগম্ভীর।
তরুলতা পশুপক্ষীনদনদীবন
নরনারী সবে মিলি করুণ মিলন।

![বঁধুয়া হিয়াপর আওরে badhuya hiya par ao re কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর বঁধুয়া হিয়াপর আওরে badhuya hiya par ao re কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/বঁধুয়া-হিয়াপর-আওরে-badhuya-hiya-par-ao-re-কবিতা--1024x536.gif)
![পয়লা নম্বর ছোটগল্প – রবীন্দ্রনাথ ঠাকুর [ গল্পগুচ্ছ ] – Poyla Nombor Chotogolpo by Rabindranath Tagore পয়লা নম্বর ছোটগল্প - রবীন্দ্রনাথ ঠাকুর [ গল্পগুচ্ছ ] - Poyla Nombor Chotogolpo](https://amarrabindranath.com/wp-content/uploads/2024/03/পয়লা-নম্বর-ছোটগল্প-1024x655.gif)




