মৃত্যমাধুরী mrityumadhuri [ কবিতা ]
– রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : চৈতালী
কবিতার শিরোনামঃ মৃত্যমাধুরী
মৃত্যমাধুরী mrityumadhuri [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর
পরান কহিছে ধীরে–হে মৃত্যু মধুর,
এই নীলাম্বর, এ কি তব অন্তঃপুর!
আজি মোর মনে হয়, এ শ্যামলা ভূমি
বিস্তীর্ণ কোমল শয্যা পাতিয়াছ তুমি।
জলে স্থলে লীলা আজি এই বরষার,
এই শান্তি, এ লাবণ্য, সকলই তোমার।
মনে হয়, যেন তব মিলন-বিহনে
অতিশয় ক্ষুদ্র আমি এ বিশ্বভুবনে।
প্রশান্ত করুণচক্ষে, প্রসন্ন অধরে,
তুমি মোরে ডাকিতেছ সর্ব চরাচরে।
প্রথমমিলনভীতি ভেঙেছে বধূর
তোমার বিরাট মূর্তি নিরখি মধুর।
সর্বত্র বিবাহবাঁশি উঠিতেছে বাজি,
সর্বত্র তোমার ক্রোড় হেরিতেছি আজি।
![মৃত্যমাধুরী mrityumadhuri [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর 2 Amar Rabindranath Logo](https://amarrabindranath.com/wp-content/uploads/2021/09/Amar-Rabindranath-Logo-e1649308436976-300x240.jpeg)

![সে তো সে দিনের কথা, বাক্যহীন যবে se to se diner kotha bakko hin jobe [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর সে তো সে দিনের কথা, বাক্যহীন যবে se to se diner kotha bakko hin jobe [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/সে-তো-সে-দিনের-কথা-বাক্যহীন-যবে-se-to-se-diner-kotha-bakko-hin-jobe-কবিতা--1024x536.gif)


![মৃত্যমাধুরী mrityumadhuri [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর 1 মৃত্যমাধুরী mrityumadhuri [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/মৃত্যমাধুরী-mrityumadhuri-কবিতা--1024x536.gif)

![গান gan [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর 3 গান gan [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/গান-gan-কবিতা--1024x536.gif)
![চৈতালি কাব্যগ্রন্থ (১৮৯৬) Chaitali Kabbogrontho 4 চৈতালী chaitali [ কাব্যগ্রন্থ ]- রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/চৈতালী-chaitali-কাব্যগ্রন্থ--1024x536.gif)
![সম্মিলন sommilon [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর সম্মিলন sommilon [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/সম্মিলন-sommilon-কবিতা--1024x536.gif)