আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

রাত্রি কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর । নবজাতক কাব্যগ্রন্থ

Table of Content

রাত্রি কবিতাটি [ ratri kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর নবজাতক কাব্যগ্রন্থের অংশ।

রাত্রি কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর । নবজাতক কাব্যগ্রন্থ

কাব্যগ্রন্থের নামঃ নবজাতক

কবিতার নামঃ রাত্রি

 

রাত্রি কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর । নবজাতক কাব্যগ্রন্থ

অভিভূত ধরণীর দীপ-নেভা তোরণদুয়ারে

               আসে রাত্রি,

          আধা অন্ধ, আধা বোবা,

               বিরাট অস্পষ্ট মূর্তি,

যুগারম্ভসৃষ্টিশালে অসমাপ্তি পুঞ্জীভূত যেন

               নিদ্রার মায়ায়।

হয় নি নিশ্চিত ভাগ সত্যের মিথ্যার,

          ভালোমন্দ-যাচাইয়ের তুলাদণ্ডে

                   বাটখারা ভুলের ওজনে।

কামনার যে পাত্রটি দিনে ছিল আলোয় লুকানো

          আঁধার তাহারে টেনে আনে–

     ভরে দেয় সুরা দিয়ে

          রজনীগন্ধার গন্ধে,

               ঝিমিঝিমি ঝিল্লির ঝননে,

          আধ-দেখা কটাক্ষে ইঙ্গিতে।

 

ছায়া করে আনাগোনা সংশয়ের মুখোশ-পরানো,

     মোহ আসে কালো মূর্তি লালরঙে এঁকে,

               তপস্বীরে করে সে বিদ্রূপ।

বেড়াজাল হাতে নিয়ে সঞ্চরে আদিম মায়াবিনী

     যবে গুপ্ত গুহা হতে গোধূলির ধূসর প্রান্তরে

          দস্যু এসে দিবসের রাজদণ্ড কেড়ে নিয়ে যায়।

বিশ্বনাট্যে প্রথম অঙ্কের

     অনিশ্চিত প্রকাশের যবনিকা

          ছিন্ন করে এসেছিল দিন,

     নির্বারিত করেছিল বিশ্বের চেতনা

          আপনার নিঃসংশয় পরিচয়।

     আবার সে আচ্ছাদন

মাঝে-মাঝে নেমে আসে স্বপ্নের সংকেতে।

 

     আবিল বুদ্ধির স্রোতে ক্ষণিকের মতো

          মেতে ওঠে ফেনার নর্তন।

     প্রবৃত্তির হালে ব’সে কর্ণধার করে

          উদ্‌ভ্রান্ত চালনা তন্দ্রাবিষ্ট চোখে।

নিজেরে ধিক্কার দিয়ে মন ব’লে ওঠে,

     “নহি নহি আমি নহি অপূর্ণ সৃষ্টির

          সমুদ্রের পঙ্কলোকে অন্ধ তলচর

অর্ধস্ফুট শক্তি যার বিহ্বলতা-বিলাসী মাতাল

          তরলে নিমগ্ন অনুক্ষণ।

আমি কর্তা, আমি মুক্ত, দিবসের আলোকে দীক্ষিত,

     কঠিন মাটির ‘পরে

          প্রতি পদক্ষেপ যার

               আপনারে জয় করে চলা।”

আরও দেখুনঃ 

Amar Rabindranath Logo

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত