শুধু তোমার বাণী , পূজা ৩৭ | Shudu tomar bani রবীন্দ্রনাথ ঠাকুর এফআরএএস (৭ মে ১৮৬১ – ৭ আগস্ট ১৯৪১; ২৫ বৈশাখ ১২৬৮ – ২২ শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ) ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক।তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে “গুরুদেব”, “কবিগুরু” ও “বিশ্বকবি” অভিধায় ভূষিত করা হয়।
শুধু তোমার বাণী , পূজা ৩৭ | Shudu tomar bani
রাগ: সাহানা
তাল: ঝাঁপতাল
রচনাকাল (বঙ্গাব্দ): ১৮ ভাদ্র, ১৩২১
শুধু তোমার বাণী:
শুধু তোমার বাণী নয় গো
হে বন্ধু, হে প্রিয়,
মাঝে মাঝে প্রাণে তোমার
পরশখানি দিয়ো।
সারা পথের ক্লান্তি আমার
সারা দিনের তৃষা
কেমন করে মেটাব যে
খুঁজে না পাই দিশা।
এ আঁধার যে পূর্ণ তোমায়
সেই কথা বলিয়ো।
মাঝে মাঝে প্রাণে তোমার
পরশখানি দিয়ো।
হৃদয় আমার চায় যে দিতে,
কেবল নিতে নয়,
ব’য়ে ব’য়ে বেড়ায় সে তার
যা-কিছু সঞ্চয়।
হাতখানি ওই বাড়িয়ে আনো,
দাও গো আমার হাতে,
ধরব তারে, ভরব তারে,
রাখব তারে সাথে–
একলা পথের চলা আমার
করব রমণীয়।
মাঝে মাঝে প্রাণে তোমার
পরশখানি দিয়ো।
রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার এক ধনাঢ্য ও সংস্কৃতিবান ব্রাহ্ম পিরালী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।বাল্যকালে প্রথাগত বিদ্যালয়-শিক্ষা তিনি গ্রহণ করেননি; গৃহশিক্ষক রেখে বাড়িতেই তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল।আট বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন।১৮৭৪ সালে তত্ত্ববোধিনী পত্রিকা-এ তার “অভিলাষ” কবিতাটি প্রকাশিত হয়। এটিই ছিল তার প্রথম প্রকাশিত রচনা।


![পরিশেষ কাব্যগ্রন্থের ‘আশ্রমবালিকা’ কবিতা — রবীন্দ্রনাথ ঠাকুর আশ্রমবালিকা ashrambalika [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/06/আশ্রমবালিকা-ashrambalika-কবিতা--1024x536.gif)





![পুনশ্চ কাব্যগ্রন্থের ‘বিচ্ছেদ’ কবিতা — রবীন্দ্রনাথ ঠাকুর বিচ্ছেদ bichchhed [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/বিচ্ছেদ-bichchhed-কবিতা--1024x536.gif)
![প্রতাপের তাপ কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর, কাব্যগ্রন্থ : কণিকা [ Protaper Tap Kobita ] প্রতাপের তাপ কবিতা - রবীন্দ্রনাথ ঠাকুর, কাব্যগ্রন্থ : কণিকা [ Protaper Tap Kobita ]](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/প্রতাপের-তাপ-কবিতা-1024x536.gif)
