শ্যাম রে নিপট কঠিন মন তোর
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : ভানুসিংহ ঠাকুরের পদাবলী
কবিতার শিরনামঃ শ্যাম রে নিপট কঠিন মন তোর
শ্যাম রে নিপট কঠিন মন তোর shyam re nipat kathin mon [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর
শ্যাম রে, নিপট কঠিন মন তোর।
বিরহ সাথি করি সজনী রাধা
রজনী করত হি ভোর।
একলি নিরল বিরল পর বৈঠত
নিরখত যমুনা পানে,
বরখত অশ্রু, বচন নহি নিকসত,
পরান থেহ ন মানে।
গহন তিমির নিশি ঝিল্লিমুখর দিশি
শূন্য কদম তরুমূলে,
ভূমিশয়ন-‘পর আকুল কুন্তল,
কাঁদই আপন ভুলে।
মুগধ মৃগীসম চমকি উঠই কভু
পরিহরি সব গৃহকাজে
চাহি শূন্য-‘পর কহে করুণস্বর
বাজে রে বাঁশরি বাজে।
নিঠুর শ্যাম রে, কৈসন অব তুঁহু
রহই দূর মথুরায় —
রয়ন নিদারুণ কৈসন যাপসি
কৈস দিবস তব যায়!
কৈস মিটাওসি প্রেম-পিপাসা
কঁহা বজাওসি বাঁশি?
পীতবাস তুঁহু কথি রে ছোড়লি,
কথি সো বঙ্কিম হাসি?
কনক-হার অব পহিরলি কন্ঠে,
কথি ফেকলি বনমালা?
হৃদিকমলাসন শূন্য করলি রে,
কনকাসন কর আলা!
এ দুখ চিরদিন রহল চিত্তমে,
ভানু কহে, ছি ছি কালা!
ঝটিতি আও তুঁহু হমারি সাথে,
বিরহ-ব্যাকুলা বালা।




![শ্যাম রে নিপট কঠিন মন তোর shyam re nipat kathin mon [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 1 শ্যাম রে নিপট কঠিন মন তোর shyam re nipat kathin mon [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/শ্যাম-রে-নিপট-কঠিন-মন-তোর-shyam-re-nipat-kathin-mon-কবিতা--1024x536.gif)

![সজনি সজনি রাধিকালো sajani sajani radhika lo [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 2 সজনি সজনি রাধিকালো sajani sajani radhika lo [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/সজনি-সজনি-রাধিকালো-sajani-sajani-radhika-lo-কবিতা--1024x536.gif)
![হৃদয়ক সাধ মিশাওল হৃদয়ে - hridoyok sadh mishaolo hridoye [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 3 হৃদয়ক সাধ মিশাওল হৃদয়ে - hridoyok sadh mishaolo hridoye [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/হৃদয়ক-সাধ-মিশাওল-হৃদয়ে-hridoyok-sadh-mishaolo-hridoye-কবিতা--1024x536.gif)


![মরণ রে তুঁহু মম শ্যাম সমান moron re tui momo sham soman [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর মরণ রে তুঁহু মম শ্যাম সমান moron re tui momo sham soman [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/কবিতার-শিরনামঃ-মরণ-রে-তুঁহু-মম-শ্যাম-সমান-1024x536.gif)
