আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

হৃদয়ক সাধ মিশাওল হৃদয়ে – hridoyok sadh mishaolo hridoye [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

হৃদয়ক সাধ মিশাওল হৃদয়ে

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : ভানুসিংহ ঠাকুরের পদাবলী

কবিতার শিরনামঃ হৃদয়ক সাধ মিশাওল হৃদয়ে

 

হৃদয়ক সাধ মিশাওল হৃদয়ে hridoyok sadh mishaolo hridoye [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

হৃদয়ক সাধ মিশাওল হৃদয়ে,

কন্ঠে বিমলিন মালা।

বিরহবিষে দহি বহি গল রয়নী,

নহি নহি আওল কালা।

বুঝনু বুঝনু সখি বিফল বিফল সব,

বিফল এ পীরিতি লেহা —

বিফল রে এ মঝু জীবন যৌবন,

বিফল রে এ মঝু দেহা!

চল সখি গৃহ চল, মুঞ্চ নয়ন-জল,

চল সখি চল গৃহকাজে,

মালতিমালা রাখহ বালা,

ছি ছি সখি মরু মরু লাজে।

সখি লো দারুণ আধিভরাতুর

এ তরুণ যৌবন মোর,

সখি লো দারুণ প্রণয়হলাহল

জীবন করল অঘোর।

তৃষিত প্রাণ মম দিবসযামিনী

শ্যামক দরশন আশে,

আকুল জীবন থেহ ন মানে,

অহরহ জ্বলত হুতাশে।

সজনি, সত্য কহি তোয়,

খোয়াব কব হম শ্যামক প্রেম

সদা ডর লাগয়ে মোয়।

হিয়ে হিয়ে অব রাখত মাধব,

সো দিন আসব সখি রে,

বাত ন বোলবে, বদন ন হেরবে,

মরিব হলাহল ভখি রে।

ঐস বৃথা ভয় না কর বালা,

ভানু নিবেদয় চরণে,

সুজনক পীরিতি নৌতুন নিতি নিতি,

নহি টুটে জীবন-মরণে।

 

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত