সকরুণা
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : কল্পনা [ ১৯৫২ ]
কবিতার শিরনামঃ সক’রুণা
সকরুণা sokoruna [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর
আলেয়া
সখী প্রতিদিন হায় এসে ফিরে যায় কে!
তারে আমার মাথার একটি কুসুম দে।
যদি শুধায় কে দিল, কোন্ ফুলকাননে,
তোর শপথ, আমার নামটি বলিস নে।
সখী প্রতিদিন হায় এসে ফিরে যায় কে!
সখী, তরুর তলায় বসে সে ধুলায় যে!
সেথা বকুলমালায় আসন বিছায়ে দে।
সে যে করুণা জাগায় সকরুণ নয়নে–
কেন কী বলিতে চায়, না বলিয়া যায় সে।
সখী প্রতিদিন হায় এসে ফিরে যায় কে!




![সকরুণা sokoruna [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 1 সকরুণা sokoruna [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/সকরুণা-sokoruna-কবিতা--1024x536.gif)


![মদনভস্মের পর modonbhoshmer por [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 3 মদনভস্মের পর modonbhoshmer por [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/মদনভস্মের-পর-modonbhoshmer-por-কবিতা--1024x536.gif)
![বাণীবিনিময় bani binimoy [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর বাণীবিনিময় bani binimoy [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/বাণীবিনিময়-bani-binimoy-কবিতা--1024x536.gif)


