আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

স্বপ্নরুদ্ধ swopnoruddho [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

স্বপ্নরুদ্ধ

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : কড়ি ও কোমল

কবিতার শিরনামঃ স্বপ্ন-রুদ্ধ

স্বপ্নরুদ্ধ swopnoruddho [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

নিষ্ফল হয়েছি আমি সংসারের কাজে,

লোকমাঝে আঁখি তুলে পারি না চাহিতে।

ভাসায়ে জীবনতরী সাগরের মাঝে

তরঙ্গ লঙ্ঘন করি পারি না বাহিতে।

পুরুষের মতো যত মানবের সাথে

যোগ দিতে পারি নাকো লয়ে নিজ বল,

সহস্র সংকল্প শুধু ভরা দুই হাতে

বিফলে শুকায় যেন লক্ষ্ণণের ফল।

আমি গাঁথি আপনার চারি দিক ঘিরে

সূক্ষ্ণ রেশমের জাল কীটের মতন।

মগ্ন থাকি আপনার মধুর তিমিরে,

দেখি না এ জগতের প্রকাণ্ড জীবন।

কেন আমি আপনার অন্তরালে থাকি!

মুদ্রিত পাতার মাঝে কাঁদে অন্ধ আঁখি।

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত