আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

হরিণী কবিতা | horini kobita | বীথিকা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

হরিণী কবিতাটি [ horini-kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর বীথিকা-কাব্যগ্রন্থের অংশ।

হরিণী horini

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থের নামঃ বীথিকা

কবিতার নামঃ হরিণী horini

 

হরিণী কবিতা | horini kobita | বীথিকা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

হে হরিণী,

                  আকাশ লইবে জিনি

                      কেন তব এ অধ্যবসায়?

         সুদূরের অভ্রপটে অগম্যেরে দেখা যায়,

          কালো চোখে পড়ে তার স্বপ্নরূপ লিখা;

                      একি মরীচিকা,

                  পিপাসার স্বরচিত মোহ,

          একি আপনার সাথে আপন বিদ্রোহ?

 

 

                  নিজের দুঃসহ সঙ্গ হতে

          ছুটে যেতে চাও কোনো নূতন আলোতে–

                নিকটের সংকীর্ণতা করি ছেদ,

          দিগন্তের নব নব যবনিকা করি দিয়া ভেদ।

                   আছ বিচ্ছেদের পারে;

          যারে তুমি জানো নাই, রক্তে তুমি চিনিয়াছ যারে,

          সে যে ডাক দিয়ে গেছে যুগে যুগে যত হরিণীরে

                বনে মাঠে গিরিতটে নদীতীরে–

                   জানায়েছে অপূর্ব বারতা

                কত শত বসন্তের আত্মবিহ্বলতা।

            তারই লাগি বিশ্বভোলা মহা-অভিসার

                   হয়েছে দুর্বার,

                অদৃশ্যেরে সন্ধানের তরে

                   দাঁড়ায়েছ স্পর্ধাভরে,

                একান্ত উৎসুক তব প্রাণ

              আকাশেরে করে ঘ্রাণ–

                কর্ণ করিয়াছে খাড়া,

          বাতাসে বাতাসে আজি অশ্রুত বাণীর পায় সাড়া।

Amar Rabindranath Logo

 

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত