হৃদয় আকাশ
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : কড়ি ও কোমল
কবিতার শিরনামঃ হৃদয় আকাশ
হৃদয় আকাশ hridoy akash [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর
আমি ধরা দিয়েছি গো আকাশের পাখী,
নয়নে দেখেছি তব নূতন আকাশ!
দুখানি আঁখির পাতে কি রেখেছ ঢাকি
হাসিলে ফুটিয়া পড়ে উষার আভাস!
হৃদয় উড়িতে চায় হোথায় একাকী
আঁখি-তারকার দেশে করিবারে বাস।
ঐ গগনেতে চেয়ে উঠিয়াছে ডাকি
হোথায় হারাতে চায় এ গীত-উচ্ছাস!
তোমার হৃদয়াকাশ অসীম বিজন—
বিমলা নীলিমা তার শান্ত সুকুমারী,
ঐ শূন্য মাঝে যদি নিয়ে যেতে পারি
আমার দুখানি পাখা কনক বরণ!
হৃদয় চাতক হ’য়ে চাবে অশ্রবারি,
হৃদয় চকোর চাবে হাসির কিরণ!

![সোনার বাঁধন [ কাব্যগ্রন্থ : সোনার তরী ] রবীন্দ্রনাথ ঠাকুর সোনার বাঁধন [ কাব্যগ্রন্থ : সোনার তরী ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/03/সোনার-বাঁধন-1024x536.gif)


![হৃদয় আকাশ hridoy akash [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 1 হৃদয় আকাশ hridoy akash [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/হৃদয়-আকাশ-hridoy-akash-কবিতা--1024x536.gif)

![মানসী কাব্যগ্রন্থ (১৮৯০) Manosi Kabbogrontho by Rabindranath Tagore 2 হৃদয় আকাশ hridoy akash [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/মানসী-manosi-কাব্যগ্রন্থ--1024x536.gif)
![হৃদয়-আসন hridoy ason [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 3 হৃদয়-আসন hridoy ason [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/হৃদয়-আসন-hridoy-ason-কবিতা--1024x536.gif)

![অনবচ্ছিন্ন আমি onochchhino ami [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর অনবচ্ছিন্ন আমি onochchhino ami [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/অনবচ্ছিন্ন-আমি-onochchhino-ami-কবিতা--1024x536.gif)