হে তাপস, তব শুষ্ক গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকৃতি পর্বের ২২ নম্বর গান।
রাগ: অজ্ঞাত
তাল: অজ্ঞাত
রচনাকাল (বঙ্গাব্দ): 1329
রচনাকাল (খৃষ্টাব্দ): 1923
প্রকৃতি পর্ব ২২ – হে তাপস, তব শুষ্ক গান [ He Tapos Tabo Shushka Gaan ]
হে তাপস, তব শুষ্ক কঠোর রূপের গভীর রসে
মন আজি মোর উদাস বিভোর কোন্ সে ভাবের বশে॥
তব পিঙ্গল জটা হানিছে দীপ্ত ছটা,
তব দৃষ্টির বহ্নিবৃষ্টি অন্তরে গিয়ে পশে॥
বুঝি না, কিছু না জানি
মর্মে আমার মৌন তোমার কী বলে রুদ্রবাণী।
দিগ্দিগন্ত দহি দুঃসহ তাপ বহি
তব নিশ্বাস আমার বক্ষে রহি রহি নিশ্বসে॥
সারা হয়ে এলে দিন
সন্ধ্যামেঘের মায়ার মহিমা নিঃশেষে হবে লীন।
দীপ্তি তোমার তবে শান্ত হইয়া রবে,
তারায় তারায় নীরব মন্ত্রে ভরি দিবে শূন্য সে॥



![প্রকৃতি পর্ব ২২ - হে তাপস, তব শুষ্ক গান [ He Tapos Tabo Shushka Gaan ] 1 প্রকৃতি পর্ব ২২ - হে তাপস, তব শুষ্ক গান [ He Tapos Tabo Shushka Gaan ]](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/06/হে-তাপস-তব-শুষ্ক-গান-1024x576.gif)

![প্রকৃতি পর্ব ১৯ - বৈশাখের এই ভোরের গান [ Boishakher Oi Bhorer Gaan ] 2 প্রকৃতি পর্ব ১৯ - বৈশাখের এই ভোরের গান [ Boishakher Oi Bhorer Gaan ]](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/06/বৈশাখের-এই-ভোরের-গান-1024x576.gif)
![প্রকৃতি পর্ব ২৫ - চক্ষে আমার তৃষ্ণা গান [ Chokkhe Amar Trishna Gaan ] 3 প্রকৃতি পর্ব ২৫ - চক্ষে আমার তৃষ্ণা গান [ Chokkhe Amar Trishna Gaan ]](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/06/চক্ষে-আমার-তৃষ্ণা-গান-1024x576.gif)
![বৃষ্টি পড়ে টাপুর টুপুর brishti pore tapur tupur [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর বৃষ্টি পড়ে টাপুর টুপুর brishti pore tapur tupur [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/বৃষ্টি-পড়ে-টাপুর-টুপুর-brishti-pore-tapur-tupur-কবিতা--1024x536.gif)
![সোনার তরী কাব্যগ্রন্থের ‘পরশ পাথর’ কবিতা — রবীন্দ্রনাথ ঠাকুর পরশ পাথর [ কাব্যগ্রন্থ : সোনার তরী ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/03/পরশ-পাথর-1024x536.gif)