অভ্যাগত কবিতাটি [ obhyagoto-kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর বীথিকা-কাব্যগ্রন্থের অংশ।
অভ্যাগত obhyagoto
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থের নামঃ বীথিকা
কবিতার নামঃ অভ্যাগত obhyagoto
অভ্যাগত কবিতা | obhyagoto-kobita | বীথিকা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
গান
মনে হল যেন পেরিয়ে এলেম
অন্তবিহীন পথ
আসিতে তোমার দ্বারে,
মরুতীর হতে সুধাশ্যামলিম পারে।
পথ হতে আমি গাঁথিয়া এনেছি
সিক্ত যূথীর মালা
সকরুণ নিবেদনের গন্ধ-ঢালা,
লজ্জা দিয়ো না তারে।
সজল মেঘের ছায়া ঘনাইছে
বনে বনে,
পথ-হারানোর বাজিছে বেদনা
সমীরণে।
দূর হতে আমি দেখেছি তোমার
ওই বাতায়নতলে
নিভৃতে প্রদীপ জ্বলে–
আমার এ আঁখি উৎসুক পাখি
ঝড়ের অন্ধকারে।



![আর নহে আর নয় [ পূজা ৩৮৩ ] Ar nohe ar noy আর নহে আর নয় , পূজা ৩৮৩ | Ar nohe ar noy](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/10/আর-নহে-আর-নয়-1024x536.gif)





![কড়ি ও কোমল কাব্যগ্রন্থের হাসিরাশি কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর হাসিরাশি hasi rashi [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/হাসিরাশি-hasi-rashi-কবিতা--1024x536.gif)
![জয় পরাজয় joy porajoy [ ছোটগল্প, গল্পগুচ্ছ ] রবীন্দ্রনাথ ঠাকুর জয় পরাজয় joy porajoy [ ছোটগল্প, গল্পগুচ্ছ ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/জয়-পরাজয়-1024x536.gif)
![উন্নতিলক্ষণ unnotilokkhon [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর উন্নতিলক্ষণ unnotilokkhon [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/উন্নতিলক্ষণ-unnotilokkhon-কবিতা-1-1-1024x536.gif)
![শিশু কাব্যগ্রন্থের পূজার সাজ কবিতা । রবীন্দ্রনাথ ঠাকুর । Pujar Saj Kobita পূজার সাজ pujar saj [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/পূজার-সাজ-pujar-saj-কবিতা--1024x536.gif)