অভ্যাগত কবিতাটি [ obhyagoto-kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর বীথিকা-কাব্যগ্রন্থের অংশ।
অভ্যাগত obhyagoto
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থের নামঃ বীথিকা
কবিতার নামঃ অভ্যাগত obhyagoto
অভ্যাগত কবিতা | obhyagoto-kobita | বীথিকা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
গান
মনে হল যেন পেরিয়ে এলেম
অন্তবিহীন পথ
আসিতে তোমার দ্বারে,
মরুতীর হতে সুধাশ্যামলিম পারে।
পথ হতে আমি গাঁথিয়া এনেছি
সিক্ত যূথীর মালা
সকরুণ নিবেদনের গন্ধ-ঢালা,
লজ্জা দিয়ো না তারে।
সজল মেঘের ছায়া ঘনাইছে
বনে বনে,
পথ-হারানোর বাজিছে বেদনা
সমীরণে।
দূর হতে আমি দেখেছি তোমার
ওই বাতায়নতলে
নিভৃতে প্রদীপ জ্বলে–
আমার এ আঁখি উৎসুক পাখি
ঝড়ের অন্ধকারে।


![পোড়ো বাড়ি porho baarhi [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর পোড়ো বাড়ি porho baarhi [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/পোড়ো-বাড়ি-porho-baarhi-কবিতা--1024x536.gif)
![তুমি tumi [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর তুমি tumi [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/তুমি-tumi-কবিতা--1024x536.gif)





![ছবি ও গান chobi o gan [ কাব্যগ্রন্থ ]- রবীন্দ্রনাথ ঠাকুর ছবি ও গান chobi o gan [ কাব্যগ্রন্থ ]- রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/ছবি-ও-গান-chobi-o-gan-কাব্যগ্রন্থ--1024x536.gif)

![চিরকাল একি লীলা গো chirokal eki lila go [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর চিরকাল একি লীলা গো chirokal eki lila go [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/চিরকাল-একি-লীলা-গো-chirokal-eki-lila-go-কবিতা--1024x536.gif)
