মূল্য কবিতাটি [ mulyo kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর বীথিকা-কাব্যগ্রন্থের অংশ।
মূল্য mulyo
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থের নামঃ বীথিকা
কবিতার নামঃ মূল্য mulyo
মূল্য কবিতা | mulyo kobita | বীথিকা-কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
আমি এ পথের ধারে
একা রই–
যেতে যেতে যাহা-কিছু ফেলে রেখে গেছ মোর দ্বারে
মূল্য তার হোক-না যতই
তাহে মোর দেনা
পরিশোধ কখনো হবে না।
দেব ব’লে যাহা কভু দেওয়া নাহি যায়,
চেয়ে যাহা কেহ নাহি পায়,
যে ধনের ভাণ্ডারের চাবি আছে
অন্তর্যামী কোন্ গুপ্ত দেবতার কাছে
কেহ নাহি জানে–
আগন্তুক, অকস্মাৎ সে দুর্লভ দানে
ভরিল তোমার হাত অন্যমনে পথে যাতায়াতে।
পড়ে ছিল গাছের তলাতে
দৈবাৎ বাতাসে ফল,
ক্ষুধার সম্বল।
অযাচিত সে সুযোগে খুশি হয়ে একটুকু হেসো;
তার বেশি দিতে যদি এসো,
তবে জেনো মূল্য নেই
মূল্য তার নেই।
দূরে যাও, ভুলে যাও ভালো সেও–
তাহারে কোরো না হেয়
দানস্বীকারের ছলে
দাতার উদ্দেশে কিছু রেখে ধূলিতলে।









![তারাপ্রসন্নের কীর্তি taraprosonner kirti [ ছোটগল্প, গল্পগুচ্ছ ] রবীন্দ্রনাথ ঠাকুর তারাপ্রসন্নের কীর্তি taraprosonner kirti [ ছোটগল্প, গল্পগুচ্ছ ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/তারাপ্রসন্নের-কীর্তি-1024x536.gif)