গানের ভেতর দিয়ে যখন দেখি | Gaaner vetor diye jokhon dekhi গানটি পূজা পর্বের একটি গান | রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার এক ধনাঢ্য ও সংস্কৃতিবান ব্রাহ্ম পিরালী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।বাল্যকালে প্রথাগত বিদ্যালয়-শিক্ষা তিনি গ্রহণ করেননি; গৃহশিক্ষক রেখে বাড়িতেই তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল।
গানের ভেতর দিয়ে যখন দেখি , পূজা ২৬ | Gaaner vetor diye jokhon dekhi
রাগ: খাম্বাজ | তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1325
রচনাকাল (খৃষ্টাব্দ): 1918
গানের ভেতর দিয়ে যখন দেখি :
গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবনখানি
তখন তারে চিনি আমি, তখন তারে জানি।
তখন তারি আলোর ভাষায় আকাশ ভরে ভালোবাসায়,
তখন তারি ধুলায় ধুলায় জাগে পরম বাণী ॥
তখন সে যে বাহির ছেড়ে অন্তরে মোর আসে,
তখন আমার হৃদয় কাঁপে তারি ঘাসে ঘাসে।
রূপের রেখা রসের ধারায় আপন সীমা কোথায় হারায়,
তখন দেখি আমার সাথে সবার কানাকানি ॥
রবীন্দ্রনাথ ঠাকুর এফআরএএস (৭ মে ১৮৬১ – ৭ আগস্ট ১৯৪১; ২৫ বৈশাখ ১২৬৮ – ২২ শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ) ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক।তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে “গুরুদেব”, “কবিগুরু” ও “বিশ্বকবি” অভিধায় ভূষিত করা হয়। রবীন্দ্রনাথের ৫২টি কাব্যগ্রন্থ,৩৮টি নাটক,১৩টি উপন্যাস ও ৩৬টি প্রবন্ধ ও অন্যান্য গদ্যসংকলন তার জীবদ্দশায় বা মৃত্যুর অব্যবহিত পরে প্রকাশিত হয়।
তার সর্বমোট ৯৫টি ছোটগল্প ও ১৯১৫টি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতান সংকলনের অন্তর্ভুক্ত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত ও গ্রন্থাকারে অপ্রকাশিত রচনা ৩২ খণ্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় পত্রসাহিত্য উনিশ খণ্ডে চিঠিপত্র ও চারটি পৃথক গ্রন্থে প্রকাশিত।এছাড়া তিনি প্রায় দুই হাজার ছবি এঁকেছিলেন।

![পত্রপুট কাব্যগ্রন্থের ‘কথার উপরে কথা চলেছ সাজিয়ে দিনরাতি’ কবিতা — রবীন্দ্রনাথ ঠাকুর কথার উপরে কথা চলেছ সাজিয়ে দিনরাতি [ পুত্রপুট কাব্যগ্রন্থ ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/1938/06/কথার-উপরে-কথা-চলেছ-সাজিয়ে-দিনরাতি-1024x576.gif)
![খাপছাড়া কাব্যগ্রন্থের বহু কোটি-যুগ পরে কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর বহু কোটি যুগ পরে কবিতা [ খাপছাড়া কাব্যগ্রন্থ ] - রবীন্দ্রনাথ ঠাকুর [ Bohu koti juger pore kobita ]](https://amarrabindranath.com/wp-content/uploads/2024/03/বহু-কোটি-যুগ-পরে-কবিতা-1-1024x536.gif)





![কল্পনা কাব্যগ্রন্থের ভারতলক্ষ্মী কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর ভারতলক্ষ্মী bharatlakkhi [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/ভারতলক্ষ্মী-bharatlakkhi-কবিতা--1024x536.gif)
![রাজটিকা ছোটগল্প, গল্পগুচ্ছ [ rajtika ] রবীন্দ্রনাথ ঠাকুর রাজটিকা ছোটগল্প, গল্পগুচ্ছ [ rajtika ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/রাজটিকা-ছোটগল্প-1024x536.gif)
![হালকা আমার স্বভাব halka amar swobhab [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর হালকা আমার স্বভাব halka amar swobhab [ কবিতা ]](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/হালকা-আমার-স্বভাব-halka-amar-swobhab-কবিতা--1024x536.gif)
