যাদের চাহিয়া , পূজা ৪০৩ | Jader chahiya

যাদের চাহিয়া , পূজা ৪০৩ | Jader chahiya  রবীন্দ্রনাথ নিজেও সুগায়ক ছিলেন। বিভিন্ন সভাসমিতিতে তিনি স্বরচিত গান পরিবেশন করতেন। কয়েকটি গান তিনি গ্রামোফোন ডিস্কেও প্রকাশ করেছিলেন। সঙ্গীত প্রসঙ্গে কয়েকটি প্রবন্ধও তিনি রচনা করেন। এছাড়া স্বরচিত নাটকেও তিনি নিজের গান ব্যবহার করতেন।

যাদের চাহিয়া , পূজা ৪০৩ | Jader chahiya

রাগ: মিশ্র কেদারা

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ১২৯২

 

যাদের চাহিয়া:

 

যাদের চাহিয়া তোমারে ভুলেছি তারা তো চাহে না আমারে;

তারা আসে, তারা চলে যায় দূরে, ফেলে যায় মরু-মাঝারে ॥

দু দিনের হাসি দু দিনে ফুরায়, দীপ নিভে যায় আঁধারে;

কে রহে তখন মুছাতে নয়ন, ডেকে ডেকে মরি কাহারে?।

যাহা পাই তাই ঘরে নিয়ে যাই আপনার মন ভুলাতে–

শেষে দেখি হায় ভেঙে সব যায়, ধুলা হয়ে যায় ধুলাতে।

সুখের আশায় মরি পিপাসায় ডুবে মরি দুখপাথারে–

রবি শশী তারা কোথা হয় হারা, দেখিতে না পাই তোমারে ॥

 

 

রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত মোট গানের সংখ্যা ২২৩২।তার গানের কথায় উপনিষদ্‌, সংস্কৃত সাহিত্য, বৈষ্ণব সাহিত্য ও বাউল দর্শনের প্রভাব সুস্পষ্ট। অন্যদিকে তার গানের সুরে ভারতীয় শাস্ত্রীয় সংগীতের (হিন্দুস্তানি ও কর্ণাটকি উভয় প্রকার) ধ্রুপদ, খেয়াল, ঠুমরি, টপ্পা, তরানা, ভজন ইত্যাদি ধারার সুর এবং সেই সঙ্গে বাংলার লোকসঙ্গীত, কীর্তন, রামপ্রসাদী, পাশ্চাত্য ধ্রুপদি সঙ্গীত ও পাশ্চাত্য লোকগীতির প্রভাব লক্ষ্য করা যায়।

মন্তব্য করুন