আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

এক গাঁয়ে ek gaye [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

এক গাঁয়ে ek gaye [ কবিতা ]

– রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : ক্ষণিকা [ ১৯০০ ]

কবিতার শিরোনামঃ এক গাঁয়ে

এক গাঁয়ে ek gaye [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর

আমরা দুজন একটি গাঁয়ে থাকি

            সেই আমাদের একটিমাত্র সুখ,

তাদের গাছে গায় যে দোয়েল পাখি

            তাহার গানে আমার নাচে বুক।

তাহার দুটি পালন-করা ভেড়া

            চরে বেড়ায় মোদের বটমূলে,

যদি ভাঙে আমার খেতের বেড়া

            কোলের ‘পরে নিই তাহারে তুলে।

                  আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা,

                  আমাদের এই নদীর নাম অঞ্জনা,

                  আমার নাম তো জানে গাঁয়ের পাঁচ জনে–

                  আমাদের সেই তাহার নামটি রঞ্জনা।

দুইটি পাড়ায় বড়োই কাছাকাছি,

            মাঝে শুধু একটি মাঠের ফাঁক–

তাদের বনের অনেক মধুমাছি

            মোদের বনে বাঁধে মধুর চাক।

তাদের ঘাটে পূজার জবামালা

            ভেসে আসে মোদের বাঁধা ঘাটে,

তাদের পাড়ার কুসুম-ফুলের ডালা

            বেচতে আসে মোদের পাড়ার হাটে।

                  আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা,

                  আমাদের এই নদীর নাম অঞ্জনা,

                  আমার নাম তো জানে গাঁয়ের পাঁচ জনে–

                  আমাদের সেই তাহার নামটি রঞ্জনা।

আমাদের এই গ্রামের গলি-‘পরে

            আমের বোলে ভরে আমের বন,

তাদের খেতে যখন তিসি ধরে

            মোদের খেতে তখন ফোটে শণ।

তাদের ছাদে যখন ওঠে তারা

            আমার ছাদে দখিন হাওয়া ছোটে।

তাদের বনে ঝরে শ্রাবণধারা,

            আমার বনে কদম ফুটে ওঠে।

                  আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা,

                  আমাদের এই নদীর নামটি অঞ্জনা,

                  আমার নাম তো জানে গাঁয়ের পাঁচ জনে–

                  আমাদের সেই তাহার নামটি রঞ্জনা।

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত